শ্রমিকের বেশ ধরে ফ্যাসীবাদীদল গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করছে-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
রাজনীতি · 2026-11-08T14:20:59.000000Z · এম কে ভুইয়া সোহেল
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, গণতন্ত্রকে ধ্বংস করার জন্যে,দেশকে অস্থিতিশীল করার জন্যে,দেশ ও দেশের সমৃগ্ধিকে ধ্বংস করার জন্যে, গার্মেন্টস্ শিল্পে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে এবং ভাংচুর করা হচ্ছে। শ্রমিক আন্দোলনের নামে ঐ ফ্যাসিবাদীদল যারা পালিয়েছে তাদের লোকজন শ্রমিকের বেশ ধরে এই গার্মেন্টস্ সেক্টরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।বাসাইলেরও কিছুকিছু নেতা ও চেয়ারম্যান ওই আন্দোলনে লোক পাঠিয়েছে। সাবধান হয়ে যান,এই সরকার ভেসে আসে নাই ,জনগনের ভোটে এসেছে।যারা ষড়যন্ত্রে লিপ্ত গণতন্ত্র ও এই দেশের শিল্পায়নকে ধ্বংস করতে চান, মনে রাখবেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিতাড়িত করেছে আবারো বিতাড়িত করবে।রবিবার (৮ নভেম্বর) বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত জাতীয় বিল্পব ও সংহতি দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,স্বাধীনতারপর ক্ষমতায় এসেই আ’লীগ সরকার বাকশাল কায়েম করেছিলো।তারা সকল ক্ষমতা খর্ব করে সাড়ে তিন বছর গনতন্ত্রকে হত্যা করেছিলো।সকল পত্রিকা বন্ধকরে মাত্র চারটি পত্রিকা রেখেছিলো,সকল অধিকার হরণ করে দেশকে লুটকরে হামলা মামলায় দেশকে দিশাহীন করেছিলো।হত্যা করেছিলো জাসদের ৪০ হাজার নেতাকর্মীকে।এরপর ‘৭৪ সালের দূর্ভীক্ষ উপহার দিয়েছিলো।এরপর অভ্যুত্থান-গণঅভ্যুত্থান,শহীদ প্রেসিডেন্টকে গ্রেফতার এরপর সিপাহী জনতা জেগে উঠে বিল্পবের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্তকরে দেশের ক্ষমতায় বসালেন জনগণ।পৈর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আবুল কাশেম,উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটল,সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়ত খান নবু,পৈরবিএনপি’র সভাপতি আকতারুজ্জামান তুহীন,যুবদলের সদস্য সচিব শাহআলম ভুইয়াসহ অন্যরা বক্তব্য রাখেন।