শ্রীমঙ্গলের সময়

মৌলভীবাজার জেলার অক্টোবর মাসের শ্রেষ্ঠ ওসি মৌলভীবাজার মডেল থানার সাইফুল ইসলাম

সিলেটের খবর · 2026-11-04T18:54:00.000000Z · প্রতিবেদক, মৌলভীবাজার


আইনশৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি এবং সামগ্রিক কর্মমূল্যায়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মৌলভীবাজার জেলার অক্টোবর মাসের ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ (ওসি) নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম।​মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে এই সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।​পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, "আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভালো কাজের এই স্বীকৃতি অন্যান্য কর্মকর্তাদেরও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।"​শ্রেষ্ঠত্ব অর্জনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওসি মো. সাইফুল ইসলাম বলেন, "এই অর্জন শুধু আমার একার নয়, এটি মৌলভীবাজার সদর থানার প্রতিটি পুলিশ সদস্যের যৌথ প্রচেষ্টা ও কর্মনিষ্ঠার ফল। এই সম্মাননা ভবিষ্যতে জনগণের সেবায় আমাকে আরও বেশি দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।"​অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন থানার পুলিশ পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত