শ্রীমঙ্গলের সময়

মোহনগঞ্জে চায়ের দোকান থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সারাদেশ · 2026-11-23T10:17:06.000000Z · স্টাফ রিপোর্টার

 নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার মোর্শেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পৌর শহরের দৌলতপুর তিন রাস্তার মোড় এলাকার একটি চায়ের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নাশকতার অভিযোগে গত ১১ নভেম্বর মোহনগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে গোলাম সারোয়ার মোর্শেদকে গ্রেপ্তার করা হয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন গণমাধ্যমকে জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫০ ধারায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরেই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ মামলায় এর আগেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত