শ্রীমঙ্গলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল শোডাউন ও সমাবেশ
সিলেটের খবর · 2026-11-18T17:12:16.000000Z · প্রতিবেদক, শ্রীমঙ্গল
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শহরের সাগরদীঘি রোড এলাকা থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। এ সময় নেতারা অভিযোগ করেন, পতিত স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। দেশের যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে শক্ত হাতে প্রতিহত করার দৃঢ় ঘোষণা দেন তারা।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন—
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজু
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান মাস্টার
মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার
উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ
পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির
সিন্দুরখান ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল খায়ের চৌধুরী মুরাদযুবদল নেতা মাসুক আহমেদ, মো. আজির উদ্দিন, শাকির আহমেদ, সৈয়দ মুর্শেদ সালেহীন নাবিল, ফখরুল ইসলাম ও জালাল আহমেদ।
এ ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জালাল উদ্দিন, সদস্যসচিব সাইফুর রহমান, পৌর ছাত্রদলের সদস্যসচিব গোলাম সারওয়ার রিমন, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আবুল সামাদ এবং পৌর কৃষকদলের সদস্যসচিব ইসলামুল হক পারভেজ।