শ্রীমঙ্গলের সময়

শমশেরনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানে ২৮ হাজার টাকা জরিমানা

সিলেটের খবর · 2026-11-19T13:05:38.000000Z · প্রতিবেদক, কমলগঞ্জ


​মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। মূল্য তালিকা প্রদর্শন না করা, কৃষি বিপণন লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে এ জরিমানা করা হয়।​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি।​অভিযান সূত্রে জানা যায়, কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(ক), ১৯(১)(ঙ) ও ১৯(১)(চ) ধারা লঙ্ঘনের অভিযোগে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়। এর মধ্যে—​একটি মুদির দোকানকে মূল্য তালিকা ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।​অপর একটি মুদির দোকানকে একই অনিয়মের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।​একটি মাংসের দোকানকে মূল্য তালিকা ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
​তিনটি মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
​অভিযান চলাকালে ব্যবসায়ীদের দোকানের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ না করার বিষয়ে সতর্ক ও সচেতন করা হয়।​জেলা প্রশাসন জানায়, ভোক্তাদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ পণ্য ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত