শ্রীমঙ্গলের সময়

বাংলাদেশ অ্যাডভোকেট প্রিমিয়ার লিগ: মৌলভীবাজার জেলা বারের জার্সি উন্মোচন

সিলেটের খবর · 2026-11-19T06:51:12.000000Z · প্রতিবেদক, মৌলভীবাজার


দেশব্যাপী আইনজীবীদের অংশগ্রহণে আয়োজিত ‘বাংলাদেশ অ্যাডভোকেট ক্রিকেট প্রিমিয়ার লিগ-২৬’-এ অংশ নিতে যাচ্ছে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির এক ঝাঁক তরুণ আইনজীবী। এ উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) সমিতির ১ নম্বর বারের লাইব্রেরি হলে এক অনুষ্ঠানের মাধ্যমে দলের জার্সি উন্মোচন করা হয়েছে।​দলের খেলোয়াড়দের জন্য এই জার্সি উপহার দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী রমা কান্ত দাশ গুপ্ত।​জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী, গভর্নমেন্ট প্লিডার (জিপি) অ্যাডভোকেট মামুনুর রশিদ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়নুল হক। এছাড়াও সমিতির জ্যেষ্ঠ আইনজীবীবৃন্দ, সাধারণ সদস্য এবং ক্রিকেট দলের সকল খেলোয়াড় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।​দলের অধিনায়ক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিয়ামুল হক বলেন, "আইন পেশার ব্যস্ততার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের লক্ষ্যে সমিতির সকলের সহযোগিতায় আমরা নিয়মিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছি। গত আসরে অংশ নিয়ে আমরা 'ফেয়ার প্লেয়ার্স অ্যাওয়ার্ড' অর্জন করেছিলাম। এ বছর আমাদের দলে বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ খেলোয়াড় রয়েছেন। আশা করছি, মৌলভীবাজার তথা দেশের ক্রীড়াপ্রেমীদের আমরা চমৎকার খেলা উপহার দিতে পারব।
​সবশেষে, দলকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত