শ্রীমঙ্গলের সময়

আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি

সারাদেশ · 2026-11-13T08:33:39.000000Z · স্টাফ রিপোর্টার


বরিশালের বাকেরগঞ্জ উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবিকা জান্নাতুল ফেরদৌস গোলাপ। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নসহ উপজেলার সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।​শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার গারুড়িয়া ইউনিয়নের খয়রাবাদ ও সুখিনীলগঞ্জ বাজারে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন।​গণসংযোগকালে ভোটার ও সাধারণ মানুষের উদ্দেশ্যে জান্নাতুল ফেরদৌস গোলাপ বলেন, “বাকেরগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলা পরিষদ হিসেবে বিনির্মাণে আমি সর্বদা সচেষ্ট থাকব। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন এবং প্রতিটি জনকল্যাণমূলক ক্ষেত্রে আমার নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে। অতীতের মতো ভবিষ্যতেও আমি সবসময় আপনাদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।”​নিজের রাজনৈতিক পথচলার অনুপ্রেরণার কথা উল্লেখ করে তিনি বলেন, গারুড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট বিএনপি নেতা অহিদুল ইসলাম নয়ন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে মানুষের সেবা করে আসছেন। তাঁর আদর্শ, সততা ও অনুপ্রেরণাই আমার রাজনৈতিক পথচলায় সবচেয়ে বড় সাহস জোগাচ্ছে।​আসন্ন বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিজের প্রার্থী হওয়ার ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, “এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবার ব্রত নিয়েই আমি নির্বাচনে অংশ নিতে আগ্রহী। বাকেরগঞ্জবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।”​এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা অহিদুল ইসলাম নয়ন, খয়রাবাদ যুব সংঘের সাধারণ সম্পাদক/সদস্য খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণ।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত