শ্রীমঙ্গলের সময়

গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: ৪৫০ জনের বেশি নেতাকর্মী আসামি, গ্রেফতার ৮

সারাদেশ · 2026-11-12T21:17:00.000000Z · মোঃ সাইফুল ইসলাম


​নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের ১৫৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে মোট ৪৫৩ জন নেতাকর্মীকে এই মামলায় আসামি করা হয়েছে।​বুধবার (১১ নভেম্বর) রাতে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।​বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এই মামলায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।"​মামলার বিবরণে যা বলা হয়েছে​মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) ছাত্রলীগের দেশব্যাপী ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে নামে।​ভাঙচুর ও মহড়া: এদিন সকালে তারা লগি-বৈঠা, ঢাল-সড়কী ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহরের লঞ্চঘাট, বিসিক ব্রিজ, এলজিইডি মোড়, মান্দারতলা, বেদগ্রাম বিশ্বরোড, পল্লীবিদ্যুৎ মোড় এবং সদর উপজেলার কাঠিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় কয়েকটি কভার্ড ভ্যান, বাস ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে সহিংস পরিবেশ তৈরি করা হয়।​সড়ক অবরোধ: ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি কেটে ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন এবং জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।​ককটেল বিস্ফোরণ: এর আগে সোমবার (৯ নভেম্বর) রাতে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিস এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।​রাতের বিক্ষোভ: ওইদিন রাতে শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত