শ্রীমঙ্গলের সময়

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে সংঘর্ষে দুই স্কাইডাইভারের মৃত্যু

বিশ্ব · 2026-11-07T14:43:00.000000Z · ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্যারাস্যুট নিয়ে অবতরণের সময় মাঝ আকাশে সংঘর্ষে দুই স্কাইডাইভারের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) লেক এলসিনোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুজনের প্যারাস্যুট একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমি থেকে প্রায় ৪৫ মিটার বা ১৪৮ ফুট উচ্চতায় অবতরণের সময় দুই স্কাইডাইভারের মধ্যে সংঘর্ষ হয়। এতে তাঁদের প্যারাস্যুট দুটি জড়িয়ে যাওয়ায় তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

দুর্ঘটনার পর দুজনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

স্কাইডাইভ এলসিনোরের এক মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটির আয়োজনে নারীদের জন্য পরিচালিত একটি প্রশিক্ষণ শিবির চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

কী কারণে দুই স্কাইডাইভারের প্যারাস্যুট পরস্পরের সঙ্গে জড়িয়ে গিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কেও আরও তথ্য পাওয়া যায়নি।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত