শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস উদযাপিত, ঋণ ও সনদ বিতরণ
সিলেটের খবর · 2026-11-01T15:45:00.000000Z · প্রতিবেদক, শ্রীমঙ্গল
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে যুবঋণ, অনুদানের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সনদ-চেক বিতরণ অনুষ্ঠিত হয়।উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল মোহিত কদর, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোবারক হোসেন লোপ্পা, উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম, পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম এবং ম্যাক বাংলাদেশের নির্বাহী কর্মকর্তা এস এ হামিদ।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি, প্রশিক্ষণার্থী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।আলোচনা সভা শেষে অতিথিরা প্রশিক্ষণ সম্পন্নকারী যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুবঋণ ও অনুদানের চেক তুলে দেন এবং তাদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করেন।