শ্রীমঙ্গলের সময়

মধুপুরে মাদক ব্যবসায়ী হাবিবুর এর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সারাদেশ · 2026-11-07T14:53:06.000000Z · মো: জাহিদুল কবির

‎
‎টাঙ্গাইলের মধুপুরে মহিষমারা ইউনিয়নের মহিষমারা এলাকার মাদককারবারি হাবিবুর রহমান ওরফে হাবুর করা  মিথ্যা মামলা প্রত্যাহার ও সাধারণ মানুষকে  হয়রানি করায় তার শাস্তির দাবী করে   মানববন্ধন করেছেন ওই এলাকাবাসী।‎শনিবার (৭ নভেম্বর) দুপুরে মধুপুর উপজেলার দক্ষিণ মহিষমারা গারো এলাকায় মধুপুর গারোবাজার সড়কে স্থানীয় সাধারণ মানুষের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।‎মানববন্ধনে বক্তব্য রাখেন  মিথ্যা মামলার ভুক্তভোগী রহিম বাদশা, হাবিবুর রহমান হাবুর স্তী তাসলিমা আক্তার, মোনতাজ ও সাইদসহ স্থানীয় বাসিন্দারা।‎বক্তারা অভিযোগ করে বলেন, হাবিবুর রহমান ওরফে হাবুর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি এলাকায় মাদকের বিস্তার ঘটিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছেন। তার কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গেলে প্রতিবাদকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানি করা হয় বলে অভিযোগ করেন তারা।‎বক্তারা আরও বলেন, এসব মামলা ও হয়রানির কারণে এলাকার সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। তারা অবিলম্বে এ হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে হাবিবুর রহমান হাবুর  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।‎মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন এলাকাবাসী।
জাহিদুল কবির মধুপুর টাঙ্গাইল তারিখ :০৭-১১-২০২৬

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত