কমলগঞ্জে আদমপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ইউনিয়ন পর্যায়ের বাছাই কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সিলেটের খবর · 2026-11-04T16:42:00.000000Z · প্রতিবেদক, কমলগঞ্জ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (২০২৬-২০২৭)’ এর ইউনিয়ন পর্যায়ের খেলোয়াড় বাছাই কার্যক্রমের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ৪ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় এম. এ. ওহাব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আদমপুর ইউনিয়ন কমিটির সভাপতি মো. আবদাল হোসেনের সভাপতিত্বে এবং আবুল কাশেম গাফফারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. এ. ওহাব উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব মো. শফিকুর রহমান।সভায় তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ও উদীয়মান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। জানানো হয়, ৭নং আদমপুর ইউনিয়নের সকল বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।সভায় আরও উপস্থিত ছিলেন:পরিমল রায়, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, কমলগঞ্জমাওলানা আহম্মদ আলী, সুপার, উসমান আলী ইসলামিয়া দাখিল মাদ্রাসাশান্তমনি সিংহ, ক্রীড়া শিক্ষক, তেতইগাঁও রশীদ উদ্দিন উচ্চ বিদ্যালয়মো. শাহাজ উদ্দিন, প্রধান শিক্ষকমো. আমিনুল ইসলাম, আহ্বায়ক, আদমপুর ইউনিয়ন বিএনপি ও ক্রীড়া অনুরাগীমো. নজরুল ইসলাম মনিব, সদস্য, উপজেলা বিএনপি ও ক্রীড়া অনুরাগীমো. তাজ উদ্দিন তাজু, সদস্য, উপজেলা বিএনপি ও ক্রীড়া অনুরাগীমো. মুজাহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা ও ক্রীড়া অনুরাগীমো. সিকান্দর আলী, সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ড বিএনপি ও ক্রীড়া অনুরাগীমো. আব্দুর রহমান অনিক, সভাপতি, ছাত্রদল আদমপুর ইউনিয়ন শাখামো. ফয়সাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদলইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সামরুন বেগম, গুলনাহার বেগম ও জরিনা বেগমইউপি সদস্য মো. জুমের আলী, মো. রুমন আলী, মো. হেলাল উদ্দিন ও মো. কামরুজ্জামানক্রীড়া অনুরাগী মো. আবুল কাসেম গফ্ফার ও মো. আব্দুর রহমান মিনারসহ এলাকার বিশিষ্ট ক্রীড়াবিদ, শিক্ষক এবং বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ।সভায় বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মধ্য থেকে লুকিয়ে থাকা ক্রীড়াপ্রতিভা অন্বেষণে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। সুষ্ঠু ও সুন্দরভাবে বাছাই কার্যক্রম সম্পন্ন করতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।