মেলান্দহে গরীব দোস্ত মহিলাদের জনপ্রতি ১০ হাজার টাকা করে অনুদান দিলেন সাবেক সচিব মঞ্জু
সারাদেশ · 2026-11-29T12:24:32.000000Z · স্টাফ রিপোর্টার
২৯ নভেম্বর রবিবার মেলান্দহে অসহায় দোস্ত দরিদ্র নারীদের কে জনপ্রতি ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু ।
২৯ নভেম্বর মেলান্দহের ডাক্তারবাড়ি সচিবের বাসভবন থেকে নগদ এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অতি দরিদ্র অসহায় বিবেচনায় যারা আর্থিক সহায়তা পেলেন খোদেজা, জাহানারা, পুতুল রানী পাড়, সতিশ চন্দ্র বিশ্বাস, সাহানা প্রমুখ।
এই সময় সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু জানান মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় এর আগেও অসহায় দুস্ত দরিদ্র নারী পুরুষ কে বিভিন্ন ভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবারও তার ব্যতিক্রম নয়।
ভবিষ্যতে এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।