শ্রীমঙ্গলের সময়

চুনারুঘাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সিলেটের খবর · 2026-11-29T12:42:09.000000Z · প্রতিবেদক, চুনারুঘাট


​হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) চুনারুঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়।​সভায় গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ ও বিরোধপূর্ণ বিষয় নিষ্পত্তি, সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় এ সেবা আরও সহজলভ্য করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।​বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো গ্রাম আদালত। এর মাধ্যমে স্বল্প সময়ে, স্বল্প খরচে ও সহজ পদ্ধতিতে সাধারণ মানুষ ন্যায়বিচার পাওয়ার সুযোগ পান। তাই গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।​সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর মদন সরদার, সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।​পরিশেষে গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে এ সেবার সুফল পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত