শ্রীমঙ্গলের সময়

বকশীগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

সারাদেশ · 2026-11-29T12:23:27.000000Z · স্টাফ রিপোর্টার

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে ২২৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী দিঘলাকোনা এলাকা থেকে আসামিবিহীন এসব ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ ৪০ হাজার ৫০০ টাকা।

জানা গেছে, জামালপুর-৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জের সীমান্তবর্তী ১০৮৯ সীমান্তের পিলারের কাছে দিঘলাকোনা এলাকায় অভিযান পরিচালনা করেন সাতানী পাড়া বিওপির বিজিবি সদস্যরা।

এ সময় ২২৭ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন বিজিবির সদস্যরা। অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

মাদক উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত