শ্রীমঙ্গলের সময়

পাবনার ফরিদপুরে খাগরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সারাদেশ · 2026-11-12T17:15:51.000000Z · পাবনা জেলা প্রতিনিধি


​পাবনার ফরিদপুর উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ খাগরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের ৫ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।​বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি-নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. জিয়াউর রহমান জিয়া।​বিদ্যালয়ের এসএমসি সভাপতি মো. তারিকুল ইসলাম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:​মো. জাহাঙ্গীর হোসেন – উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ফরিদপুর, পাবনা।​মো. আব্দুল গফুর – ইন্সট্রাক্টর, ইউপিইটিসি, ফরিদপুর, পাবনা।​মো. সেলিম রেজা – সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, ফরিদপুর, পাবনা।​সাইদা শবনম – সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, ফরিদপুর, পাবনা।​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের পর অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।​বক্তারা বলেন, "প্রাথমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষা জীবন হলো ভবিষ্যতের দৃঢ় ভিত্তি গড়ার সময়। শিক্ষার্থীদের আগামী দিনের পথচলায় পূর্ণ মনোযোগী হতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হিসেবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে।" তাঁরা শিক্ষার্থীদের জীবনযুদ্ধে সফল হওয়ার নানা দিক নিয়ে অনুপ্রেরণামূলক পরামর্শ দেন।​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত