চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির সর্বোচ্চ সতর্কতা: অবৈধ অনুপ্রবেশ রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার
সারাদেশ · 2026-11-12T16:59:50.000000Z · শ্রীমঙ্গলের সময় ডেস্ক
সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ দৃঢ়ভাবে প্রতিহত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)—এর ৫৯ ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান জোরদার করার পাশাপাশি বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠোর করা হয়েছে।বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলো চিহ্নিত করে সেখানে দিন-রাত ২৪ ঘণ্টা বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। রাতের নিরাপত্তা আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় সন্দেহভাজন গতিবিধি দ্রুত শনাক্ত এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে থার্মাল ড্রোনসহ অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।স্থানীয় জনগণের সহযোগিতা কামনাসীমান্ত সুরক্ষাকে কেবল একটি বাহিনীর দায়িত্ব হিসেবে না দেখে এটিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা কামনা করেছে বিজিবি। সীমান্ত এলাকার বাসিন্দাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলা হয়েছে—এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করলে,কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে, কিংবাযেকোনো সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হলেতা দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। জনগণের সচেতনতা ও সম্মিলিত সহযোগিতাই দেশের সীমান্তকে আরও বেশি নিরাপদ ও সুরক্ষিত করে তুলতে পারে।