নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
সারাদেশ · 2026-11-12T10:20:49.000000Z · সিনিয়র রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে মো. সাফাকাত (২২ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সাফাকাত ওই গ্রামের মো. শুভ মিয়া ও মোসা. খাদিজা আক্তার দম্পতির ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পরিবারের অগোচরে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায় শিশু সাফাকাত। পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।মাত্র ২২ মাস বয়সি ফুটফুটে এই শিশুর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।