শ্রীমঙ্গলের সময়

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ

সারাদেশ · 2026-11-15T17:19:42.000000Z · মোঃ সাইফুল ইসলাম



গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাদের বাসভবন, দলীয় কার্যালয় এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।​রোববার (১৫ নভেম্বর) বিকেল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব তাণ্ডব চালিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
​স্থানীয় সূত্রে যা জানা গেছে:​দুপুর ২:০০টা: উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। পরে পাকুরতিয়া মাদ্রাসার পাশে বিএনপি সমর্থকদের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়।
​সকাল/দুপুর ৩:৩০টা: পাটগাতী বাজারে একটি মিছিল থেকে যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
​বিকেল ৪:০০টা: উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখের শ্রীরামকান্দির বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
​বিকেল ৫:০০টা: গওহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে বিএনপির সমর্থক মাহমুদ বিশ্বাসের দোকান পুড়িয়ে দেওয়া হয়। একই সময়ে টুঙ্গিপাড়া বাজারে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর খানের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।​রাত ৮:০০টা: পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার পাটগাতি বাজারের বাসভবন ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়। একই সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারের বাড়িতেও ভাঙচুর চালানো হয়।
​রাত ৮:৩০টা: পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সির পাটগাতী মধ্যপাড়া গ্রামের বাড়িতে ভাঙচুর চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।​রাত ৯:০০টা: গ্রামীণ ব্যাংকের পাটগাতী-টুঙ্গিপাড়া শাখায় অগ্নিসংযোগ করা হয়।
​এ বিষয়ে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন, "বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এ দেশে রাজনীতি করার অধিকার সবার রয়েছে..."

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত