শ্রীমঙ্গলের সময়

আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৫টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জাতীয় · 2026-11-23T16:09:00.000000Z · ডেস্ক রিপোর্ট

বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আটিবাজার জোনাল অফিসের আওতাধীন এলাকায়।

বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আটিবাজার জোনাল অফিসের আওতাধীন এলাকায়।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর আটিবাজার জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটিবাজার ও ওয়াসপুর বৈদ্যুতিক উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এতে ওই সময় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটবে। রক্ষণাবেক্ষণ কাজের কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত