শ্রীমঙ্গলের সময়

ত্রিশালে ৬০ বছরের ঐতিহ্যবাহী মেজবান, একসঙ্গে খেলেন ১০ হাজার মানুষ

সারাদেশ · 2026-11-15T08:51:46.000000Z · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ত্রিশালে প্রায় ৬০ বছরের ঐতিহ্য ধরে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক মেজবান। উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামে নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ মেজবানে প্রায় ১০ হাজার মানুষকে আপ্যায়ন করা হয়েছে।

স্থানীয় জাহিরুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে ত্রিশালসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে নানা বয়সী মানুষ অংশ নেন। ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার ভেদাভেদ ভুলে একসঙ্গে খাবার গ্রহণ করেন অতিথিরা।

মেজবানের খাবারের তালিকায় ছিল সাদা ভাত, গরুর মাংস এবং লাউ দিয়ে রান্না করা মাসকলাইয়ের ডাল।

আয়োজক নুরুদ্দীন খান জানান, পূর্বপুরুষদের হাত ধরে শুরু হওয়া এ আয়োজন প্রতিবছর কার্তিক মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়। এ বছর প্রায় ৯ হাজার মানুষকে দাওয়াত দেওয়া হলেও উপস্থিত হন প্রায় ১০ হাজার। রান্নায় ব্যবহার করা হয়েছে ৩৬ মণ চাল ও সমপরিমাণ ডাল।

সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে খাবার পরিবেশন। প্রতি দফায় প্রায় ১ হাজার ২০০ মানুষকে খাবার দেওয়া হয়। আয়োজন সফল করতে স্থানীয় ২০০ থেকে ৩০০ জন স্বেচ্ছাসেবক ও যুবক দায়িত্ব পালন করেন।

আয়োজকরা জানান, এ আয়োজনের মূল উদ্দেশ্য মানুষকে একবেলা তৃপ্তি সহকারে খাওয়ানোর পাশাপাশি সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করা।

দীর্ঘ ছয় দশকের এ মেজবান এখন শুধু খাবারের আয়োজন নয়, বরং ত্রিশালের মানুষের মিলনমেলা ও সামাজিক সম্প্রীতির এক অনন্য ঐতিহ্যে পরিণত হয়েছে।

উপরে আমার এই স্ক্রিপ্টটি দেখো, প্রতিবেদনটিকে দেখো এবং এই প্রতিবেদন বা এই স্ক্রিপ্টটির ভিডিও কন্টেন্ট আমার রেডি। এখন এই কন্টেন্টের সাথে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি মিক্সিং করব, যাতে এই নিছের কন্টেন্টের সাথে এই বিষয়ভিত্তিক কন্টেন্টের সাথে পারফেক্ট, প্রফেশনালি একদম ম্যাচিং এবং একসাথে আদর্শ মানানসই একটা মিউজিক হয়, আউটপুট হয় মিউজিকটা যাতে ম্যাচিং হয়, ওইরকম একটা মিউজিক আমি এআই দিয়ে বানাবো, তো ওই মিউজিক বানানোর জন্য তুমি একটা প্রম্পট লিখে দাও, যা ওই মিউজিকটা আমি বানাইলে তোমার লেখা প্রম্পটে এই কন্টেন্টটার সাথে একদম মানানসই মিক্সিং হবে এবং প্রফেশনাল হবে। সুন্দর হবে কন্টেন্টটা। কন্টেন্টটিকে আরো প্রাণবন্ত জীবন্ত করে তুলবে ফুটিয়ে তুলবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত