চাঁপাইনবাবগঞ্জে দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সারাদেশ · 2026-11-15T10:11:30.000000Z · সিনিয়র রিপোর্টার
১৫ নভেম্বর ২০২৬ রবিবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশন হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা, কেক কাটা ও মধ্যাহ্নভোজেরআয়োজন করা হয়চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি রিপন আলীর সভাপতিত্বে এবং অ্যাসোসিয়েশনের মহাসচিব শহীন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ‘চাঁপাই দর্পণ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আশরাফুল ইসলাম রঞ্জু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সূফী জাহাঙ্গীর কবির কামাল, একে এস রোকন (সমকাল ও একাত্তর টিভি), ফয়সাল আজম অপু (এশিয়ান টিভি), মহিদুল ইসলাম ফরহাদ (দৈনিক ঘোষণা), মো. আসাদ (দৈনিক খবরের কাগজ) এবং চককীর্তি ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।বক্তারা বলেন, বিগত ২৮ বছর ধরে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও সত্যের পক্ষে অবিচল থেকে দেশ ও জাতির কল্যাণে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা শেষে কেক কেটে ওমধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।