বুধবার ০৯ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার

নিজস্ব প্রতিবেদক। ০১ সেপ্টেম্বার ২০২৬ ০৫:৫১ পি.এম

ঢাকা শ্রীমঙ্গলের সময়

রাজধানী ঢাকায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হয়েছে ‘ইয়াওমুন নবী’ তথা মহান ‘নবী দিবস’। এ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও মহানবী হযরত মুহাম্মদ (দরুদ)-এর আগমনী দিনের তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ তরীকত পরিষদ (বিটিপি)-এর আয়োজনে এবং নবী দিবস উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় শনিবার (২৯ আগস্ট ২০২৬) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনটিকে মহানবী হযরত মুহাম্মদ (দরুদ)-এর ১৪৫৬তম সৌরবার্ষিক আবির্ভাব দিবস হিসেবে পালন করা হয়।

 

দুপুর ২টায় ঢাকা হাইকোর্ট মাজার শরীফ মসজিদ থেকে বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। এতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন দরবারের পীর-মাশায়েখ এবং সর্বস্তরের আশেকে রাসুল অংশগ্রহণ করেন। পদযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে মহানবীর আগমনী দিনের তাৎপর্য ও জীবনাদর্শ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।

 

বিটিপির প্রেসিডিয়াম সদস্য ও ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃ)-এর সভাপতিত্বে এবং বিটিপি যুব পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ছৈয়দ ছরোয়ার আলম শাহ মিডুর সঞ্চালনায় সেমিনার অনুষ্ঠিত হয়।

 

এতে বক্তব্য দেন বিটিপির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আলী রেজা পেহলবী হায়দার, মুফতি মাওলানা মোখতার রেজা মাসুমী, বিটিপির সভাপতি পীর বশর খান্দানী, সাধারণ সম্পাদক শাহ সুফি শামসুল আলম চিশতী, সহ-সভাপতি দ্বীন মোহাম্মদ চিশতী ও সাত্তার মোল্লা, যুগ্ম সম্পাদক আমিনুল এহসান ফেরদৌস, খুলনার ফকির কদম আলী চিশতী এবং বরিশালের লেখক ও গবেষক নওশের ফারুকীসহ অনেকে।

 

সেমিনারে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী, গ্লোবাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী মেহেদী হাসান, কলামিস্ট ড. মাসুম চৌধুরী, লেখক-গবেষক মোস্তাক আহমদ, চট্টগ্রাম এডিটর্স ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এম আলী হোসেন, বিশিষ্ট ইসলামিক বক্তা শাহ সরোয়ার মোস্তফা আবুল উলায়ী, মোহাম্মদীয়া কাফেলা ঐক্য পরিষদের প্রধান খাদেম এ আর এম কামরুল ইসলাম এবং বিভিন্ন দরবারের পীর-মাশায়েখরা।

 

পদযাত্রা ও সেমিনারে চট্টগ্রাম দরবার শরীফ, চানপাড়া দরবার শরীফ, মাছুমিয়া দরবার শরীফ, লালপুরী দরবার শরীফ, হায়দার আলী শাহের দরবার, খানদানি দরবার শরীফসহ বিভিন্ন দরবার ও খানকার সাজ্জাদানশীন এবং শত শত আশেক-ভক্ত অংশ নেন।

 

সেমিনারে বক্তারা বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা, নৈতিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (দরুদ)-এর জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তি ও সমাজজীবনে তাঁর শিক্ষা ও আদর্শ অনুসরণ করলে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বোধ প্রতিষ্ঠা সম্ভব।

 

অনুষ্ঠানের শেষপর্বে সুলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বিত দরুদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ীর মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২

news image

মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন

news image

শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান

news image

শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪

news image

শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল

news image

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে

news image

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news image

ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার

news image

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা

news image

বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা

news image

মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড

news image

আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ

news image

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

news image

শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা

news image

তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ

news image

ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে

news image

শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক

news image

শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ

news image

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা

news image

নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

news image

শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

news image

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন

news image

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

news image

শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক

news image

তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

news image

যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন

news image

শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

news image

নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত

news image

সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার