নিজস্ব প্রতিবেদক। ০৯ সেপ্টেম্বার ২০২৬ ০৬:২৭ পি.এম
ছবি: সংগ্রহীত
সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, গত ৬ সেপ্টেম্বর থেকে তিনি নিয়মিতভাবে নিজ কর্মস্থলে উপস্থিত না থেকে বিভিন্ন দাপ্তরিক সফরে সময় কাটাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম গত ৬ সেপ্টেম্বর থেকে মৌলভীবাজার, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও হবিগঞ্জের বিভিন্ন ডাকঘর পরিদর্শন করছেন। তিনি মৌলভীবাজার সার্কিট হাউসে অবস্থান করে জেলার বিভিন্ন ডাকঘর পরিদর্শনের পাশাপাশি হবিগঞ্জ জেলার ডাকঘরও পরিদর্শন করছেন। ৯ সেপ্টেম্বর তার চট্টগ্রামে ফিরে যাওয়ার কথা রয়েছে।
অভিযোগ রয়েছে, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সংশ্লিষ্ট ডাক বিভাগের কর্মকর্তাদের সফরসঙ্গী না করে সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীকে সফরসঙ্গী করা হয়েছে। এতে সিলেট বৈদেশিক ডাকঘরের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম ও গ্রাহকসেবা ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
বিষয়টি নিয়ে শ্রীমঙ্গল উপজেলা ডাকঘরে তন্ময় দে চৌধুরীর সঙ্গে কথা হলে তিনি বলেন, “পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রামের সাইফুল ইসলাম স্যার আমাকে পছন্দ করেন। তাই তিনি আমাকে সফরসঙ্গী করেছেন।”
কথোপকথনের সময় তন্ময় দে চৌধুরী আরও জানান, তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে দুইবার করে চাকরি করেছেন। বর্তমানে তার হৃদ্যন্ত্রজনিত সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি পুরোনো কর্মস্থল মৌলভীবাজারে বদলি হয়ে আসার চেষ্টা করছেন বলেও জানান। পূর্বাঞ্চল, চট্টগ্রামের পোস্টমাস্টার জেনারেল সাইফুল ইসলাম তাকে মৌলভীবাজারে বদলি করে দিলে তিনি উপকৃত হবেন বলেও মন্তব্য করেন।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, ডাক বিভাগের লোকবল সংকটের বিষয়টি উল্লেখ করে তন্ময় দে চৌধুরী মৌলভীবাজারে বদলির চেষ্টা করছেন। তবে বর্তমানে মৌলভীবাজার ও হবিগঞ্জে তার জন্য উপযুক্ত পদ না থাকা সত্ত্বেও সেখানে বদলির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে, হবিগঞ্জে কর্মরত থাকার সময় তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল বলেও সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে। এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করছে বলেও সূত্রটির দাবি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগগুলোর বিষয়ে ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের বক্তব্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার
কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
সিলেট বৈদেশিক ডাকঘরের সুপারের বিরুদ্ধে আবারও অফিস ফাঁকির অভিযোগ
শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন
শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান
শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪
শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে
ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা
বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা
মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড
আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা
তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ
ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে
শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক
শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা
নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক
তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ