নিজস্ব প্রতিবেদক। ১৫ সেপ্টেম্বার ২০২৬ ০৯:৩২ পি.এম
শ্রীমঙ্গলের সময়
মৌলভীবাজারের চায়ের রাজধানীখ্যাত পর্যটননগরী শ্রীমঙ্গলের শহরঘেঁষা মুসলিমবাগ এলাকায় ১৯৮৬ সালে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোঃ নাছির আহমেদ। ছোটবেলা থেকেই সাহিত্যচর্চা, মানবপ্রেম এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে।
পারিবারিক অসচ্ছলতা ও নানা প্রতিকূলতার মধ্যেও নিজের স্বপ্নকে লালন করে এগিয়ে চলেছেন নাছির আহমেদ। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি যুক্ত হয়েছেন বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে। সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ সাতগাঁও গণমূল্যায়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি এবং স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের সিলেট বিভাগীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। বাংলা সাহিত্যচর্চা ও বিকাশেও রয়েছে তাঁর অবদান।
তবে নাছির আহমেদের কর্মপরিধি শুধু সাহিত্যচর্চায় সীমাবদ্ধ নয়। মানবসেবাকে জীবনের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করে ২০০৮ সাল থেকেই পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং জীবনমান উন্নয়নে কাজ শুরু করেন তিনি।
২০১২ সালে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের পাঠক সংগঠন ‘বন্ধু প্রতিদিন’-এর শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। পরবর্তীতে ২০১৬ সাল থেকে ইন্টারন্যাশনাল ডায়লগ এইড ফাউন্ডেশন (IDAF)-সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে মানবাধিকার সুরক্ষায় কাজ করে আসছেন।
মানবাধিকারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি আলহাজ্ব আব্দুস সালামের কাছ থেকে সম্মাননাও অর্জন করেন তিনি।
করোনাকালে মানবিকতার অনন্য দৃষ্টান্ত
২০২০ সালে বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে তৈরি হয় ভয় ও আতঙ্ক। করোনা আক্রান্ত ব্যক্তির কাছে যেতেও অনেকে ভয় পেতেন। এমনকি করোনায় মৃত্যুবরণকারীদের জানাজা, দাফন কিংবা সৎকারের ক্ষেত্রেও অনেক সময় স্বজন ও পরিচিতজনদের এগিয়ে আসা কঠিন হয়ে পড়েছিল।
সেই সংকটময় সময়ে নিজের জীবনের নিরাপত্তার কথা না ভেবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ব্যক্তিদের দাফন ও সৎকারে এগিয়ে আসেন নাছির আহমেদ। মানবতার প্রতি দায়বদ্ধতা থেকেই তাঁর এই সাহসী উদ্যোগ তাঁকে সমাজে একজন মানবিক ও সাহসী কর্মী হিসেবে নতুন পরিচিতি এনে দেয়।
মানবসেবার ধারাবাহিকতায় বর্তমানে নাছির আহমেদ আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ), শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর সাংগঠনিক উদ্যোগ ও আমাসুফ শ্রীমঙ্গল উপজেলা কমিটির সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত আমাসুফ লার্নিং সেন্টার সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে এই উদ্যোগ ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।
শ্রীমঙ্গলের প্রান্তিক পর্যায়ে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নাছির আহমেদ ধীরে ধীরে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর কর্মকাণ্ডের পরিচিতি এখন শ্রীমঙ্গল উপজেলা ছাড়িয়ে মৌলভীবাজার জেলা ও সিলেট অঞ্চলেও ছড়িয়ে পড়েছে।
মানুষের জন্যই যার পথচলা
শ্রীমঙ্গলের মঙ্গলে যার প্রতি পদচারণ,
সে আজ শত যুবকের অনুপ্রেরণা।
চিন্তা-চেতনায় সে হয়ে মহীয়ান,
নিজের সবকিছু উজাড় করে
ভালোবাসায় রাখছে শ্রীমঙ্গলের সম্মান।
সকাল-বিকেল, রাত-বিরাতে অসহায়ের
আর্তনাদে কাঁদে যার প্রাণ,
সে সবার প্রিয় নাছির,
যুবসমাজের প্রাণ।
সাধ্য অনুযায়ী করে চলেছেন সমাজের ভালো কাজ,
হালাল উপার্জনে নেই কোনো লজ্জা-লাজ।
সততার সঙ্গে নিত্য মিতালি,
সত্য ও ন্যায়ের প্রতিচ্ছবি—
নাছির আমাদের প্রাণ।
ছন্দে ছন্দে কবিতা লেখা যায়, কিন্তু তাঁর জীবন সবসময় ছন্দময় ছিল না। অভাব-অনটন, সীমাবদ্ধতা ও নানা টানাপোড়েনের মধ্যেও অদম্য ইচ্ছাশক্তি দিয়ে প্রতিকূলতাকে জয় করে এগিয়ে চলেছেন তিনি।
মানুষের জন্য কিছু করার স্বপ্নই যেন তাঁর পথচলার মূল শক্তি। সাহিত্য, সাংবাদিকতা, সংগঠন ও মানবসেবার বিভিন্ন ক্ষেত্রে তাঁর কর্মকাণ্ড সমাজের তরুণদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
একজন মানবাধিকার কর্মী নাছির আহমেদের পরিচয়ের বাইরেও রয়েছে তাঁর বহুমাত্রিক মানবিক সত্তা। মানুষের বিপদে পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করা এবং সমাজে ন্যায় ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে তিনি তৈরি করেছেন নিজের স্বতন্ত্র পরিচয়।
মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়া মোঃ নাছির আহমেদ তাই আজ শ্রীমঙ্গলে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত নাছির আহমেদ
শ্রীমঙ্গলে ১০ হাজার বৃক্ষচারা বিতরণের উদ্যোগ, ভুনবীরে বিতরণ ৩৬৪০ চারা
শ্রীমঙ্গলে অবসরপ্রাপ্ত ৫৩ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার
কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার
কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
সিলেট বৈদেশিক ডাকঘরের সুপারের বিরুদ্ধে আবারও অফিস ফাঁকির অভিযোগ
শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন
শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান
শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪
শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে
ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা
বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা
মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড
আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা
তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ
ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে
শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক
শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা
নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার