শনিবার ১২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক। ১২ সেপ্টেম্বার ২০২৬ ০৩:৪৭ পি.এম

শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের সময়

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৮ নম্বর রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—হরিণছড়া চা বাগানের স্টাফ লাইনের জলিল মিয়ার ছেলে জমির মিয়া (৩০), গারো লাইনের মৃত মতিন মিয়ার ছেলে জিলু মিয়া (২৭) এবং স্টাফ লাইনের মৃত জয়নাল মিয়ার ছেলে মো. নুর হোসেন (২৯)।

 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হরিণছড়া চা বাগানের বাসিন্দা জমির মিয়ার বসতঘরে বিদেশি মদ ক্রয়-বিক্রয় করা হচ্ছে—এমন তথ্য পায় পুলিশ। পরে শ্রীমঙ্গল থানার এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করা হয়।

 

পরে জমির মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জমির মিয়া ব্যাগটি দেখিয়ে নিজ হাতে বের করে দেন। ব্যাগের ভেতর থেকে মোট ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে—১০ বোতল Master Blender’s Signature Whisky, প্রতিটি ৭৫০ মিলিলিটার; ৬ বোতল McDowell’s Superior No.1 Quality Luxury Blender Whisky, প্রতিটি ৩৭৫ মিলিলিটার এবং ৫ বোতল Seagram’s Blenders Pride, প্রতিটি ৩৭৫ মিলিলিটার।

 

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের কাছে উদ্ধারকৃত মদের বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে এসব বিদেশি মদ নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত জমির মিয়া, জিলু মিয়া ও মো. নুর হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার

news image

কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার

news image

কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার

news image

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

news image

সিলেট বৈদেশিক ডাকঘরের সুপারের বিরুদ্ধে আবারও অফিস ফাঁকির অভিযোগ

news image

শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২

news image

মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন

news image

শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান

news image

শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪

news image

শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল

news image

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে

news image

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news image

ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার

news image

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা

news image

বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা

news image

মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড

news image

আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ

news image

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

news image

শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা

news image

তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ

news image

ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে

news image

শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক

news image

শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ

news image

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা

news image

নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

news image

শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

news image

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন

news image

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

news image

শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক