রবিবার ১৩ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

শ্রীমঙ্গলে অবসরপ্রাপ্ত ৫৩ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক। ১২ সেপ্টেম্বার ২০২৬ ০৬:০৯ পি.এম

শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের সময়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৫৩ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ কর্মজীবনে শিক্ষা বিস্তারে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত ছয় শিক্ষক-শিক্ষিকাকেও সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা পাওয়া ৫৩ শিক্ষকের মধ্যে ১৩ জন প্রধান শিক্ষক এবং ৪০ জন সহকারী শিক্ষক রয়েছেন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত ছয় শিক্ষক-শিক্ষিকাকেও সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন—পূরবী দেবী, অলক পাল, সর্বানী রানী দেব, লায়লা নূর, নজরুল ইসলাম ও একরামুল কবীর।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অবসরপ্রাপ্ত সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী, বিএনপি শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক মহিউদ্দীন জারু।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সমিতির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি খন্দকার জাকির হোসেন, সাধারণ সম্পাদক কল্যাণ দেব, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার বৈদ্য এবং ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; তাঁরা শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধের শিক্ষা দিয়ে ভালো মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলেন। দীর্ঘ কর্মজীবনে নানা প্রতিকূলতার মধ্যেও বিদায়ী শিক্ষকরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ও সমাজ গঠনে তাঁদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে মো. আনিছুর রহমান বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকরা তাঁদের দীর্ঘ কর্মজীবনে শিক্ষার আলো ছড়িয়ে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁরা শিক্ষার্থীদের জ্ঞানের পথে পরিচালিত করার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলেছেন। শিক্ষকতা থেকে অবসর নিলেও তাঁদের অবদান কখনো অবসর নেওয়ার নয়।

তিনি অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং ভবিষ্যতেও তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে শিক্ষা ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শ্রীমঙ্গলে অবসরপ্রাপ্ত ৫৩ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

news image

শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার

news image

কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার

news image

কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার

news image

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

news image

সিলেট বৈদেশিক ডাকঘরের সুপারের বিরুদ্ধে আবারও অফিস ফাঁকির অভিযোগ

news image

শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২

news image

মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন

news image

শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান

news image

শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪

news image

শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল

news image

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে

news image

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news image

ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার

news image

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা

news image

বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা

news image

মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড

news image

আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ

news image

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

news image

শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা

news image

তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ

news image

ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে

news image

শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক

news image

শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ

news image

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা

news image

নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

news image

শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

news image

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন

news image

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার