নিজস্ব প্রতিবেদক। ১৫ সেপ্টেম্বার ২০২৬ ০৬:৩৫ পি.এম
শ্রীমঙ্গলের সময়
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ও রোপণ কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় পুরো উপজেলায় পর্যায়ক্রমে ১০ হাজার বৃক্ষচারা বিতরণের লক্ষ্য নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের হাতে বৃক্ষচারা তুলে দেওয়া হয়। এ সময় ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা রোপণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ভুনবীর ইউনিয়নে মোট ৩ হাজার ৬৪০টি নানা প্রজাতির ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে এসব চারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে তারা নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপযুক্ত স্থানে চারা রোপণ ও পরিচর্যায় সম্পৃক্ত হতে পারে।
চারা বিতরণ ও রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২ নম্বর ভুনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার, যুবদলের সিনিয়র নেতা আব্দুল মোহিত কদর, উপসহকারী কৃষি কর্মকর্তা সজল পালসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ নয়; রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ কাজে শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
পরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফলদ, ভেষজ ও বনজ বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা রোপণ করা হয়।
উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলায় পর্যায়ক্রমে ১০ হাজার বৃক্ষচারা বিতরণের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে চারা বিতরণ এবং রোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত নাছির আহমেদ
শ্রীমঙ্গলে ১০ হাজার বৃক্ষচারা বিতরণের উদ্যোগ, ভুনবীরে বিতরণ ৩৬৪০ চারা
শ্রীমঙ্গলে অবসরপ্রাপ্ত ৫৩ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার
কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার
কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
সিলেট বৈদেশিক ডাকঘরের সুপারের বিরুদ্ধে আবারও অফিস ফাঁকির অভিযোগ
শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন
শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান
শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪
শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে
ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা
বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা
মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড
আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা
তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ
ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে
শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক
শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা
নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার