শনিবার ২৬ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ৩৩, হাসপাতালে ভর্তি ৮০

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ২৫ সেপ্টেম্বার ২০২৬ ০৭:৪০ পি.এম

ঢাকা ছবি: সংগ্রহীত

 

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়া ৩৩ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ৮ জন নারী। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩২ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন।

 

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৮০ জন রোগীর মধ্যে ৫৪ জন পুরুষ ও ২৬ জন নারী। এর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬৯ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, নাচোলে ২ জন এবং ভোলাহাটে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে মোট ১ হাজার ৬৬০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ হাজার ৪৪৬ জন, শিবগঞ্জে ৭৮ জন, গোমস্তাপুরে ৪৬ জন, নাচোলে ৩৪ জন এবং ভোলাহাটে ৫৬ জন রোগী শনাক্ত হয়েছেন।

 

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় একজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে ৩৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়েছে।

 

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে মশারি ব্যবহার করতে হবে। পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

আরও খবর

news image

বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারে ‘জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন

news image

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, দুজনই পাইকপাড়ার বাসিন্দা

news image

শ্রীমঙ্গলে কাদিরের জীবনে নতুন আশার আলো, পাশে মতিউর রহমান মতিন

news image

হালিশহরে শানে গাউসে পাক (রহ.) ও জামে আউলিয়াকেরামের পথ পুনরুদ্ধার সম্মেলন

news image

কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

news image

হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

news image

চকরিয়া পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি, সভাপতি রনধীর দাশ, সম্পাদক সুনীল

news image

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ৩৩, হাসপাতালে ভর্তি ৮০

news image

২০২১ সালে বিয়ে, ২০২৪ সালে দ্বিতীয় কাবিননামা, চাটমোহরে গৃহবধূর নির্যাতনের অভিযোগ, শ্বশুরের পাল্টা অভিযোগ

news image

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৪৯ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

news image

বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার ২

news image

সৌদিতে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর

news image

জৈন্তাপুরের উন্নয়নে ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

news image

চুনারুঘাট মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

news image

দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ

news image

বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন

news image

চুনারুঘাটে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ: আটক তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ

news image

সিলেটে সাংবাদিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের মতবিনিময়

news image

ধানুয়াঘাটা ইউনুছ আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

news image

তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা

news image

শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

news image

বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন এসএমসি কমিটির পরিচিতি সভা

news image

রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান উপহার

news image

স্বপ্ন থেকে বাস্তবতা, নিবন্ধন পেল চাটমোহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

news image

বিপিএল সিজন-৫: দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাক টাইটানের জয়

news image

প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক তৎপরতা, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে হবে গোলটেবিল

news image

চুনারুঘাটে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

news image

হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মা ছাগল বিতরণ

news image

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ১৩ হাজার টাকা জরিমানা