শক্রবার ২৫ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

স্বপ্ন থেকে বাস্তবতা, নিবন্ধন পেল চাটমোহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

পাবনা জেলা প্রতিনিধি ২৪ সেপ্টেম্বার ২০২৬ ১২:৫২ পি.এম

পাবনা পাবনা জেলা প্রতিনিধি

শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করা চাটমোহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (সিপিএসসি) মাত্র নয় মাসের মধ্যে প্রাথমিক শাখার নিবন্ধন অর্জন করেছে। পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এ অর্জনকে প্রতিষ্ঠানের স্বপ্নযাত্রার গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, ছোটবেলা থেকেই শিশুদের আদব-কায়দা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, ভালো কাজে উৎসাহ, অন্যায় থেকে বিরত থাকা, মা-বাবার প্রতি দায়িত্বশীলতা এবং নিজ নিজ ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ চর্চার মাধ্যমে গড়ে তোলার লক্ষ্য থেকেই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।

 

এই ভাবনাকে বাস্তবে রূপ দিতে কয়েকজন উদ্যোক্তা ও পরিচালক মিলে প্রতিষ্ঠা করেন চাটমোহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। চলতি বছরের ৪ জানুয়ারি ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।

 

প্রতিষ্ঠার মাত্র নয় মাসের মধ্যেই প্রাথমিক শাখার নিবন্ধন পাওয়াকে বড় অর্জন হিসেবে দেখছে পরিচালনা পর্ষদ। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা তুলনামূলক কম হলেও প্রথম বছর হিসেবে এটিকে সন্তোষজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী ২০২৭ সালে শিক্ষার্থী সংখ্যা আরও বাড়বে এবং শিক্ষার্থীদের পদচারণায় প্রতিষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হবে বলে প্রত্যাশা তাদের।

 

পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রতিষ্ঠানটির ছয়তলা ভবনের নির্মাণকাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। ভবন ও খেলার মাঠের কাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

 

বর্তমানে প্রতিষ্ঠানটিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে অষ্টম শ্রেণি পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ রয়েছে।

 

পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার গুণগত মান বজায় রাখার পাশাপাশি অভিভাবকদের প্রত্যাশা পূরণ এবং শিক্ষার্থীদের দায়িত্বশীল, মানবিক ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে তারা কাজ করে যেতে চান। জাতি গঠনের বৃহত্তর প্রক্রিয়ায় নিজেদের একটি ক্ষুদ্র অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য।

 

এ পথচলায় যেসব অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী প্রতিষ্ঠানটির প্রতি আস্থা রেখেছেন এবং উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পরিচালনা পর্ষদ। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সংবাদকর্মীদের সহযোগিতার জন্যও ধন্যবাদ জানানো হয়েছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চুনারুঘাট মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

news image

দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ

news image

বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন

news image

চুনারুঘাটে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ: আটক তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ

news image

সিলেটে সাংবাদিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের মতবিনিময়

news image

ধানুয়াঘাটা ইউনুছ আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

news image

তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা

news image

শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

news image

বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন এসএমসি কমিটির পরিচিতি সভা

news image

রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান উপহার

news image

স্বপ্ন থেকে বাস্তবতা, নিবন্ধন পেল চাটমোহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

news image

বিপিএল সিজন-৫: দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাক টাইটানের জয়

news image

প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক তৎপরতা, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে হবে গোলটেবিল

news image

চুনারুঘাটে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

news image

হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মা ছাগল বিতরণ

news image

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ১৩ হাজার টাকা জরিমানা

news image

সুফিয়া আহমেদ ক্যাডেট একাডেমিতে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ

news image

শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

news image

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১

news image

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

news image

গুড নেইবারস মৌলভীবাজার সিডিপির কমিউনিটি সংলাপ ও গণমাধ্যম প্রচারণা সভা অনুষ্ঠিত

news image

সিএনজি চালক আবুল কালাম হত্যা: মা-মেয়েকে গ্রেপ্তার, রহস্য উদঘাটনের দাবি পুলিশের

news image

জনগণের মতামত জানতে মুজিবুর রহমান আল-মাদানীর মতবিনিময় সভা

news image

লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ

news image

শত বছরের পুরোনো রাস্তা বন্ধের আশঙ্কা, ভোগান্তির শঙ্কায় এলাকাবাসী

news image

শ্রীমঙ্গলে সাড়ে ৮ লাখ টাকার অবৈধ সিগারেটসহ গ্রেপ্তার ১

news image

মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত নাছির আহমেদ

news image

শ্রীমঙ্গলে ১০ হাজার বৃক্ষচারা বিতরণের উদ্যোগ, ভুনবীরে বিতরণ ৩৬৪০ চারা

news image

শ্রীমঙ্গলে অবসরপ্রাপ্ত ৫৩ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা