নিজস্ব প্রতিবেদক। ২৫ সেপ্টেম্বার ২০২৬ ০৬:৪৭ পি.এম
ছবি: মৃত আব্দুল্লাহ
পরিবারের স্বপ্ন পূরণ ও আর্থিক স্বচ্ছলতার আশায় প্রায় সাত বছর ধরে সৌদি আরবে প্রবাসজীবন কাটাচ্ছিলেন গাজীপুরের কালীগঞ্জের মো. আব্দুল্লাহ (৩০)। দেশে থাকা অন্তঃসত্ত্বা স্ত্রী, আড়াই বছরের কন্যাসন্তান ও বৃদ্ধ মা-বাবাকে ঘিরেই ছিল তাঁর ভবিষ্যতের নানা পরিকল্পনা। কিন্তু কর্মস্থলে সহকর্মীকে উদ্ধারে এগিয়ে গিয়ে বিষাক্ত কেমিক্যালের সংস্পর্শে প্রাণ হারিয়েছেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কর্মস্থলে কেমিক্যাল দূষণের ঘটনায় আব্দুল্লাহসহ চারজন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহত আব্দুল্লাহ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্বাটি গ্রামের সাবেক সেনাসদস্য মো. ইসমাঈল হোসেনের তৃতীয় ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাত বছর ধরে রিয়াদের ‘আব্দুল লতিফ কোম্পানি’তে কর্মরত ছিলেন আব্দুল্লাহ। প্রবাসজীবনে তিনি দুইবার ছুটিতে দেশে এসেছিলেন। সর্বশেষ প্রায় এক মাস আগে ছুটি কাটিয়ে আবার সৌদি আরবে কর্মস্থলে ফিরে যান তিনি।
নিহতের বড় ভাই মো. আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার কর্মস্থলে কাজ করার সময় হঠাৎ কেমিক্যাল গ্যাস ছড়িয়ে পড়ে। এ সময় এক সহকর্মী গুরুতরভাবে আক্রান্ত হলে আব্দুল্লাহ তাঁকে উদ্ধারে এগিয়ে যান। সহকর্মীকে উদ্ধারের চেষ্টা করার সময় তিনি নিজেও বিষাক্ত কেমিক্যালের সংস্পর্শে আক্রান্ত হন। পরে ঘটনাস্থলেই আব্দুল্লাহসহ আরও তিনজন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে পরিবারের কাছে খবর আসে।
কান্নাজড়িত কণ্ঠে আসাদুজ্জামান বলেন, “আমার ভাই সব সময় খুব পরোপকারী ছিল। নিজের কথা না ভেবে বিপদে পড়া সহকর্মীকে বাঁচাতে এগিয়ে গিয়েছিল। কিন্তু সেই চেষ্টাই শেষ পর্যন্ত তার প্রাণ কেড়ে নিল।”
আব্দুল্লাহর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর থেকেই দুর্বাটি গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। বৃদ্ধ মা-বাবার আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।
পরিবারের সদস্যরা জানান, স্ত্রী-সন্তান ও মা-বাবার ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রবাসে কঠোর পরিশ্রম করছিলেন আব্দুল্লাহ। আর্থিক স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি দেওয়া এই যুবকের আকস্মিক মৃত্যুতে এখন তাঁর পরিবারের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আব্দুল্লাহর স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। তাঁদের আড়াই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বাবাকে হারানোর বিষয়টি বোঝার বয়সও হয়নি ছোট্ট মেয়েটির। আর অনাগত সন্তান পৃথিবীর আলো দেখার আগেই হারিয়েছে বাবাকে।
এদিকে সহকর্মীকে উদ্ধারে গিয়ে আব্দুল্লাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রিয়াদে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।
শোকার্ত পরিবার আব্দুল্লাহর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি তাঁর অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছে।
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও ফুটপাত দখলমুক্ত অভিযান
অসুস্থ মানুষের সেবার স্বপ্ন পূরণের পথে তাকিয়া
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে
নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা
নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পীরগাছায় বাবার বুকে ছেলের ছুরিকাঘাত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
ঢাকায় ‘বাবরি মসজিদ’ নির্মাণের উদ্যোগ নিয়ে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের বক্তব্য
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারে ‘জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, দুজনই পাইকপাড়ার বাসিন্দা
শ্রীমঙ্গলে কাদিরের জীবনে নতুন আশার আলো, পাশে মতিউর রহমান মতিন
হালিশহরে শানে গাউসে পাক (রহ.) ও জামে আউলিয়াকেরামের পথ পুনরুদ্ধার সম্মেলন
কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
চকরিয়া পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি, সভাপতি রনধীর দাশ, সম্পাদক সুনীল
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ৩৩, হাসপাতালে ভর্তি ৮০
২০২১ সালে বিয়ে, ২০২৪ সালে দ্বিতীয় কাবিননামা, চাটমোহরে গৃহবধূর নির্যাতনের অভিযোগ, শ্বশুরের পাল্টা অভিযোগ
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৪৯ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ
বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার ২
সৌদিতে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর
জৈন্তাপুরের উন্নয়নে ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ
বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন
চুনারুঘাটে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ: আটক তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ
সিলেটে সাংবাদিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের মতবিনিময়
ধানুয়াঘাটা ইউনুছ আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা
শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী