মুফিজুর রহমান নাহিদ সিলেট জেলা প্রতিনিধি ২৪ সেপ্টেম্বার ২০২৬ ০৩:৪২ পি.এম
শ্রীমঙ্গলের সময়
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও কারিগরি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে। ভবিষ্যতের কর্মসংস্থান ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে ভাষা, তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গোয়াইনঘাট সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গোয়াইনঘাট সরকারি কলেজে ছাত্রীদের লেখাপড়ায় আগ্রহ ও অংশগ্রহণ প্রশংসনীয়। শিক্ষার্থীদের ভালো ফলাফল ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সুন্দর একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে হবে। দূরবর্তী এলাকা থেকে আসা ছাত্রীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে কলেজে একটি ছাত্রীনিবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, কলেজে অনার্স চালুর জন্য প্রস্তাবিত পাঁচটি বিষয়ে দ্রুত অনুমোদনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি শিক্ষার সুযোগ সম্প্রসারণে প্রয়োজন অনুযায়ী আরও আইসিটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ইংরেজির পাশাপাশি জাপানি, কোরিয়ান ও আরবি ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। একই সঙ্গে কারিগরি প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে গোয়াইনঘাট সরকারি কলেজে একটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, শিক্ষা ও কর্মক্ষেত্রে সিলেটের রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য। একসময় এ অঞ্চলের বহু মানুষ সিভিল সার্ভিস, সামরিক বাহিনী, পুলিশ, চিকিৎসা ও প্রকৌশলসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বর্তমান প্রজন্মকে মানসম্মত শিক্ষা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। এজন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত অধ্যয়ন ও দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে।
তিনি বলেন, উচ্চমাধ্যমিক পর্যায় শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বাঁক। এ সময় ভবিষ্যতে কোন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবে এবং কোন ক্ষেত্রে কর্মজীবন গড়ে তুলবে, সে বিষয়ে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।
মন্ত্রী আরও বলেন, একটি প্রতিষ্ঠানের শিক্ষার মান যত উন্নত হবে, ততই সেই প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে। বর্তমান সরকার শিক্ষাখাতকে গুরুত্ব দিয়ে কাজ করছে। তরুণ প্রজন্মকে যোগ্য, দক্ষ ও আত্মনির্ভর মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ আরও সম্প্রসারণ করা হবে। গোয়াইনঘাট উপজেলায় সরকারি স্থাপনা ও বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে ভবিষ্যতে তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।
গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী পুকাশ স্কুল অ্যান্ড কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, গুরুকচি উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং গোয়াইনঘাট সরকারি কলেজে স্মার্ট আইটি ল্যাব উদ্বোধন করেন।
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ
বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন
চুনারুঘাটে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ: আটক তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ
সিলেটে সাংবাদিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের মতবিনিময়
ধানুয়াঘাটা ইউনুছ আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা
শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী
বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন এসএমসি কমিটির পরিচিতি সভা
রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান উপহার
স্বপ্ন থেকে বাস্তবতা, নিবন্ধন পেল চাটমোহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
বিপিএল সিজন-৫: দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাক টাইটানের জয়
প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক তৎপরতা, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে হবে গোলটেবিল
চুনারুঘাটে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মা ছাগল বিতরণ
চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ১৩ হাজার টাকা জরিমানা
সুফিয়া আহমেদ ক্যাডেট একাডেমিতে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
গুড নেইবারস মৌলভীবাজার সিডিপির কমিউনিটি সংলাপ ও গণমাধ্যম প্রচারণা সভা অনুষ্ঠিত
সিএনজি চালক আবুল কালাম হত্যা: মা-মেয়েকে গ্রেপ্তার, রহস্য উদঘাটনের দাবি পুলিশের
জনগণের মতামত জানতে মুজিবুর রহমান আল-মাদানীর মতবিনিময় সভা
লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ
শত বছরের পুরোনো রাস্তা বন্ধের আশঙ্কা, ভোগান্তির শঙ্কায় এলাকাবাসী
শ্রীমঙ্গলে সাড়ে ৮ লাখ টাকার অবৈধ সিগারেটসহ গ্রেপ্তার ১
মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত নাছির আহমেদ
শ্রীমঙ্গলে ১০ হাজার বৃক্ষচারা বিতরণের উদ্যোগ, ভুনবীরে বিতরণ ৩৬৪০ চারা
শ্রীমঙ্গলে অবসরপ্রাপ্ত ৫৩ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা