ছাবেদুল সরকার,পাবনা জেলা প্রতিনিধি ২৪ সেপ্টেম্বার ২০২৬ ০৬:০৭ পি.এম
পাবনা জেলা প্রতিনিধি
পাবনার ধানুয়াঘাটা ইউনুছ আলী ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদের সভাপতিত্বে এবং প্রভাষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানুয়াঘাটা ইউনুছ আলী ডিগ্রি কলেজের সভাপতি মো. রবিউল ইসলাম রবি। এ সময় কলেজ গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় সাংবাদিক এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. রবিউল ইসলাম রবি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ ক্যাম্পাসে এসেছ। এখন নিজেদের মেধা, যোগ্যতা ও ভালো ফলাফলের মাধ্যমে ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। আগামী দিনে আমরা চাই, তোমাদের মধ্য থেকে অনেকেই দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “আমাদের শিক্ষা প্রতিষ্ঠান শুধু পাঠ্যদান করার জন্য নয়, এটি মানুষ গড়ার কারিগর। এখানে অভিজ্ঞ ও মেধাবী শিক্ষকরা শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। শিক্ষার্থীরা যদি শিক্ষকদের সহযোগিতা করে এবং নিয়মিত পড়াশোনায় মনোযোগী হয়, তাহলে আমরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সহায়তা করতে পারব।”
বক্তব্যের শেষে তিনি কলেজের সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের কলেজের নিয়ম-কানুন, পড়াশোনার পরিবেশ এবং ভবিষ্যৎ শিক্ষাজীবন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ
বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন
চুনারুঘাটে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ: আটক তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ
সিলেটে সাংবাদিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের মতবিনিময়
ধানুয়াঘাটা ইউনুছ আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা
শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী
বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন এসএমসি কমিটির পরিচিতি সভা
রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান উপহার
স্বপ্ন থেকে বাস্তবতা, নিবন্ধন পেল চাটমোহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
বিপিএল সিজন-৫: দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাক টাইটানের জয়
প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক তৎপরতা, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে হবে গোলটেবিল
চুনারুঘাটে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মা ছাগল বিতরণ
চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ১৩ হাজার টাকা জরিমানা
সুফিয়া আহমেদ ক্যাডেট একাডেমিতে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
গুড নেইবারস মৌলভীবাজার সিডিপির কমিউনিটি সংলাপ ও গণমাধ্যম প্রচারণা সভা অনুষ্ঠিত
সিএনজি চালক আবুল কালাম হত্যা: মা-মেয়েকে গ্রেপ্তার, রহস্য উদঘাটনের দাবি পুলিশের
জনগণের মতামত জানতে মুজিবুর রহমান আল-মাদানীর মতবিনিময় সভা
লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ
শত বছরের পুরোনো রাস্তা বন্ধের আশঙ্কা, ভোগান্তির শঙ্কায় এলাকাবাসী
শ্রীমঙ্গলে সাড়ে ৮ লাখ টাকার অবৈধ সিগারেটসহ গ্রেপ্তার ১
মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত নাছির আহমেদ
শ্রীমঙ্গলে ১০ হাজার বৃক্ষচারা বিতরণের উদ্যোগ, ভুনবীরে বিতরণ ৩৬৪০ চারা
শ্রীমঙ্গলে অবসরপ্রাপ্ত ৫৩ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা