শক্রবার ২৫ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

চুনারুঘাট মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৪ সেপ্টেম্বার ২০২৬ ১০:৪৪ পি.এম

চুনারুঘাট ছবি: সংগ্রহীত

সভাপতি এস এম সুলতান খাঁন, সাধারণ সম্পাদক মো. নোমান মিয়া

 

হবিগঞ্জের চুনারুঘাটে কর্মরত নবীন-প্রবীণ সাংবাদিকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে চুনারুঘাট মডেল প্রেসক্লাব। সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যেই এ প্রেসক্লাবের যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক সাধারণ সভায় সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক নিরপেক্ষ-এর চুনারুঘাট প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক এস এম সুলতান খাঁনকে সভাপতি, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর চুনারুঘাট প্রতিনিধি মো. নোমান মিয়াকে সাধারণ সম্পাদক এবং মো. মাসুদ আলমকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—

সভাপতি: এস এম সুলতান খাঁন

সাধারণ সম্পাদক: মো. নোমান মিয়া

সাংগঠনিক সম্পাদক: মো. মাসুদ আলম

সহ-সভাপতি: মনিরুজ্জামান তাহের ও মো. ফরিদ মিয়া

যুগ্ম সাধারণ সম্পাদক: মো. আজিজুল হক নাছির

সহ-সাংগঠনিক সম্পাদক: মো. জসিম মিয়া

দপ্তর সম্পাদক: মো. মাস্টার ফজল মিয়া

ক্রীড়া ও পাঠাগার সম্পাদক: জুয়েল আকরাম রানা

প্রচার ও প্রকাশনা সম্পাদক: ফজলুর রহমান রিয়াদ

নির্বাহী সদস্য: আসাদ ঠাকুর, এম এস জিলানী আখনজী, মীর জুবায়ের আলম ও রাসেল মিয়া তালুকদার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম তালুকদার। এছাড়া চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইসা খানসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন নবগঠিত প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস এম সুলতান খাঁন। সভা সঞ্চালনা করেন চ্যানেল এস-এর চুনারুঘাট প্রতিনিধি মো. নোমান মিয়া।

সভায় বক্তারা বলেন, চুনারুঘাটের মানুষের সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ, অনিয়ম-দুর্নীতি ও উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরতে চুনারুঘাট মডেল প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সমাজের অসঙ্গতি তুলে ধরা, মানুষের অধিকার ও সমস্যার কথা বলা এবং উন্নয়নের ইতিবাচক দিকগুলো জনগণের সামনে তুলে ধরাও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ দায়িত্ব পালনে চুনারুঘাট মডেল প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

সভা শেষে নবগঠিত কমিটির উত্তরোত্তর সাফল্য, সাংবাদিকদের পেশাগত ঐক্য ও স্থানীয় গণমাধ্যমে ইতিবাচক ভূমিকা কামনা করেন উপস্থিত সাংবাদিকরা।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চুনারুঘাট মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

news image

দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ

news image

বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন

news image

চুনারুঘাটে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ: আটক তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ

news image

সিলেটে সাংবাদিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের মতবিনিময়

news image

ধানুয়াঘাটা ইউনুছ আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

news image

তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা

news image

শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

news image

বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন এসএমসি কমিটির পরিচিতি সভা

news image

রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান উপহার

news image

স্বপ্ন থেকে বাস্তবতা, নিবন্ধন পেল চাটমোহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

news image

বিপিএল সিজন-৫: দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাক টাইটানের জয়

news image

প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক তৎপরতা, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে হবে গোলটেবিল

news image

চুনারুঘাটে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

news image

হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মা ছাগল বিতরণ

news image

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ১৩ হাজার টাকা জরিমানা

news image

সুফিয়া আহমেদ ক্যাডেট একাডেমিতে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ

news image

শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

news image

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১

news image

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

news image

গুড নেইবারস মৌলভীবাজার সিডিপির কমিউনিটি সংলাপ ও গণমাধ্যম প্রচারণা সভা অনুষ্ঠিত

news image

সিএনজি চালক আবুল কালাম হত্যা: মা-মেয়েকে গ্রেপ্তার, রহস্য উদঘাটনের দাবি পুলিশের

news image

জনগণের মতামত জানতে মুজিবুর রহমান আল-মাদানীর মতবিনিময় সভা

news image

লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ

news image

শত বছরের পুরোনো রাস্তা বন্ধের আশঙ্কা, ভোগান্তির শঙ্কায় এলাকাবাসী

news image

শ্রীমঙ্গলে সাড়ে ৮ লাখ টাকার অবৈধ সিগারেটসহ গ্রেপ্তার ১

news image

মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত নাছির আহমেদ

news image

শ্রীমঙ্গলে ১০ হাজার বৃক্ষচারা বিতরণের উদ্যোগ, ভুনবীরে বিতরণ ৩৬৪০ চারা

news image

শ্রীমঙ্গলে অবসরপ্রাপ্ত ৫৩ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা