শক্রবার ২৫ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা

সুনামগঞ্জ প্রতিনিধি: ২৪ সেপ্টেম্বার ২০২৬ ০৫:৪৫ পি.এম

সুনামগঞ্জ ছবি: সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে জরুরি ও পুনর্বাসন সহায়তা প্রকল্পের আওতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিকল্প জীবিকা ও কৃষি কার্যক্রম পুনরুদ্ধারে সহায়তার লক্ষ্যে এ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার ১ নম্বর শ্রীপুর উত্তর ইউনিয়নের ১৮০টি এবং ২ নম্বর শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ১৮০টি পরিবারসহ মোট ৩৬০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে এ সহায়তা দেওয়া হয়।

প্রতিটি পরিবারকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘বিকাশ’-এর মাধ্যমে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এ অর্থ বিকল্প জীবিকা পরিচালনা, কৃষি উপকরণ ক্রয় এবং বন্যায় ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক কার্যক্রম পুনরায় চালু করতে ব্যবহার করতে পারবে।

অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও মিরাজ মিয়া। এতে প্রকল্প কো-অর্ডিনেটর মিঃ প্রণয় পিউরিপিকেশন উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ ডেনসিল পুডুয়েং এবং জামালগঞ্জ উপজেলা ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলী আহমেদ মুরাদ এবং ১ নম্বর শ্রীপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলী হায়দার।

এ সময় ১ ও ২ নম্বর শ্রীপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. ধনমিয়াসহ অন্যান্য ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ELSRP প্রকল্পের মাঠ সহায়করাও অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন।

আয়োজকরা জানান, আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-জীবিকা পুনরুদ্ধার এবং কৃষি ও বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করাই এ সহায়তার অন্যতম উদ্দেশ্য। সরাসরি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ পৌঁছে দেওয়ায় উপকারভোগীরা সহজেই সহায়তার অর্থ গ্রহণ করতে পেরেছেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, স্থানীয় পর্যায়ে এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন কার্যক্রমকে আরও গতিশীল করবে।

আরও খবর

news image

চুনারুঘাট মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

news image

দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ

news image

বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন

news image

চুনারুঘাটে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ: আটক তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ

news image

সিলেটে সাংবাদিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের মতবিনিময়

news image

ধানুয়াঘাটা ইউনুছ আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

news image

তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা

news image

শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

news image

বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন এসএমসি কমিটির পরিচিতি সভা

news image

রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান উপহার

news image

স্বপ্ন থেকে বাস্তবতা, নিবন্ধন পেল চাটমোহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

news image

বিপিএল সিজন-৫: দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাক টাইটানের জয়

news image

প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক তৎপরতা, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে হবে গোলটেবিল

news image

চুনারুঘাটে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

news image

হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মা ছাগল বিতরণ

news image

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ১৩ হাজার টাকা জরিমানা

news image

সুফিয়া আহমেদ ক্যাডেট একাডেমিতে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ

news image

শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

news image

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১

news image

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

news image

গুড নেইবারস মৌলভীবাজার সিডিপির কমিউনিটি সংলাপ ও গণমাধ্যম প্রচারণা সভা অনুষ্ঠিত

news image

সিএনজি চালক আবুল কালাম হত্যা: মা-মেয়েকে গ্রেপ্তার, রহস্য উদঘাটনের দাবি পুলিশের

news image

জনগণের মতামত জানতে মুজিবুর রহমান আল-মাদানীর মতবিনিময় সভা

news image

লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ

news image

শত বছরের পুরোনো রাস্তা বন্ধের আশঙ্কা, ভোগান্তির শঙ্কায় এলাকাবাসী

news image

শ্রীমঙ্গলে সাড়ে ৮ লাখ টাকার অবৈধ সিগারেটসহ গ্রেপ্তার ১

news image

মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত নাছির আহমেদ

news image

শ্রীমঙ্গলে ১০ হাজার বৃক্ষচারা বিতরণের উদ্যোগ, ভুনবীরে বিতরণ ৩৬৪০ চারা

news image

শ্রীমঙ্গলে অবসরপ্রাপ্ত ৫৩ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা