নিজস্ব প্রতিবেদক। ২৫ সেপ্টেম্বার ২০২৬ ০৯:৫৭ পি.এম
শ্রীমঙ্গলের সময়
শৈশবের নির্মল আনন্দ, মক্তবের স্মৃতি, সহজ-সরল ছন্দ ও নৈতিক মূল্যবোধের বার্তা নিয়ে পাঠকের হাতে এসেছে তরুণ আলেম, লেখক ও সাংবাদিক মুস্তাকিম আল মুনতাজের প্রথম ছড়াগ্রন্থ ‘জীবন গড়ার ছড়া’।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়। রাবতা প্রকাশনার আয়োজনে অনুষ্ঠানে প্রবীণ ও নবীন সাহিত্যিক, সাংবাদিক, আলেম-উলামা এবং সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক হাফেজ মাওলানা ফজলে রাব্বি। রাবতা প্রকাশনার ডিরেক্টর লাবীব হুমায়দীর সঞ্চালনায় অনুষ্ঠানে ‘জীবন গড়ার ছড়া’র সাহিত্যিক বৈশিষ্ট্য, নান্দনিকতা ও বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ছড়াকার মোস্তফা কামাল সাগর ও হাম্মাদ তাহমীম।
এ সময় বক্তব্য দেন ‘দেশ রূপান্তর’-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি ইসমাইল মাহমুদ, ‘খোলা কাগজ’-এর মৌলভীবাজার জেলা স্টাফ রিপোর্টার ও কলামিস্ট এহসান বিন মুজাহির, ইমাদুদ্দীন অ্যাকাডেমির ফাউন্ডার ও প্রিন্সিপাল এবং লেখক হামমাদ রাগিব, মাওলানা সৈয়দ আতহার জাকওয়ানসহ অন্যরা।
অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন দহলিজ প্রকাশনার স্বত্বাধিকারী কবি হাসান মাহমুদ, গবেষক নূহ বিন হুসাইন, দারুন্নাজাত কওমি মাদরাসার শিক্ষাসচিব মুফতি ফাহিম আল হাসান, মাওলানা সৈয়দ রেজওয়ান ও মাওলানা রুমান আহমদসহ সাহিত্যপ্রেমী গুণীজনেরা।
আলোচকরা বলেন, ‘জীবন গড়ার ছড়া’ শুধু ছন্দের সমাহার নয়; শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে নীতি-নৈতিকতা, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি প্রয়াস। সহজ ভাষা ও ছন্দের মাধ্যমে লেখক জীবনবোধের বিভিন্ন দিক তুলে ধরেছেন, যা শিশু-কিশোর সাহিত্যে ইতিবাচক সংযোজন হিসেবে বিবেচিত হতে পারে।
নিজের অনুভূতি ব্যক্ত করে গ্রন্থটির লেখক মুস্তাকিম আল মুনতাজ বলেন, “বইটির প্রতিটি ছড়ায় ফুটে উঠেছে প্রফুল্ল মনের সুর, প্রার্থনার বার্তা এবং অনুশোচনার ছোঁয়া। শিশু-কিশোরদের মনে ইতিবাচক চিন্তা ও সুন্দর চরিত্র গঠনে বইটি প্রেরণা জোগাবে বলেই আমার বিশ্বাস।”
রাবতা প্রকাশনার প্রকাশক লাবীব হুমায়দী বলেন, শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষানুরাগীদের কাছেও বইটি সমাদৃত হবে বলে তিনি আশাবাদী।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা লেখকের প্রথম ছড়াগ্রন্থের সাফল্য কামনা করেন। একই সঙ্গে শিশু-কিশোরদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে এ ধরনের সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরেন।
বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারে ‘জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, দুজনই পাইকপাড়ার বাসিন্দা
শ্রীমঙ্গলে কাদিরের জীবনে নতুন আশার আলো, পাশে মতিউর রহমান মতিন
হালিশহরে শানে গাউসে পাক (রহ.) ও জামে আউলিয়াকেরামের পথ পুনরুদ্ধার সম্মেলন
কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
চকরিয়া পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি, সভাপতি রনধীর দাশ, সম্পাদক সুনীল
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ৩৩, হাসপাতালে ভর্তি ৮০
২০২১ সালে বিয়ে, ২০২৪ সালে দ্বিতীয় কাবিননামা, চাটমোহরে গৃহবধূর নির্যাতনের অভিযোগ, শ্বশুরের পাল্টা অভিযোগ
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৪৯ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ
বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার ২
সৌদিতে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর
জৈন্তাপুরের উন্নয়নে ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ
বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন
চুনারুঘাটে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ: আটক তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ
সিলেটে সাংবাদিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের মতবিনিময়
ধানুয়াঘাটা ইউনুছ আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা
শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী
বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন এসএমসি কমিটির পরিচিতি সভা
রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান উপহার
স্বপ্ন থেকে বাস্তবতা, নিবন্ধন পেল চাটমোহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
বিপিএল সিজন-৫: দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাক টাইটানের জয়
প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক তৎপরতা, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে হবে গোলটেবিল
চুনারুঘাটে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মা ছাগল বিতরণ
চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ১৩ হাজার টাকা জরিমানা