চট্টগ্রাম প্রতিনিধি: ২৫ সেপ্টেম্বার ২০২৬ ০৮:৫৬ পি.এম
শ্রীমঙ্গলের সময়
চট্টগ্রামের হালিশহরে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে শানে গাউসে পাক (রহ.) ও জামে আউলিয়াকেরামের পথ পুনরুদ্ধার এবং সালাতু সালাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের হালিশহর থানা শাখার উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের হালিশহর থানা শাখার আহ্বায়ক নাফিস মোবাররাত।
এ সময় উপস্থিত ছিলেন হালিশহর থানা শাখার নেতা আমির হোসেন, আসরাফ জুয়েল, মঈনউদ্দিন মনি, রাবেয়া মোবাস্বেরা, কামরুন নাজাতসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনা তুলে ধরে বলেন, আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা এবং আওলিয়া কেরামের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার ভিত্তিতে সত্য, মানবতা ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তারা বলেন, মিথ্যা, জুলুম ও অন্যায়ের অবসান এবং দ্বীন-মিল্লাত ও মানবতার মুক্তির লক্ষ্যে সব তরিকত, খানকা, দরবার ও মুমিন ভাই-বোনদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মানবতায় বিশ্বাসী সব মানুষকে নিয়ে বিশ্বব্যাপী মানবিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, আওলিয়া কেরামের মাজার ইসলামের আধ্যাত্মিক চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ইসলামের আধ্যাত্মিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। মাজার ও আওলিয়া কেরামকে ঘিরে বিদ্বেষ ও হামলার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।
সম্মেলনে আল্লামা ইমাম হায়াতের বিভিন্ন বক্তব্য উদ্ধৃত করে বক্তারা বলেন, ইসলামের নামে উগ্রবাদ, সহিংসতা ও বিভাজন কোনোভাবেই কাম্য নয়। তরুণদের বিভ্রান্তি থেকে রক্ষা করে শান্তি, মানবতা, ন্যায় ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সমাজ গঠনের প্রয়োজন রয়েছে।
বক্তারা বলেন, মানুষের অধিকার, স্বাধীনতা ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অন্যায়-অবিচার ও জুলুমের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সম্মেলনের শেষপর্বে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে সালাতু সালাম পাঠ করা হয়। একই সঙ্গে সমগ্র বিশ্ববাসীর শান্তি, মুক্তি ও রহমত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও ফুটপাত দখলমুক্ত অভিযান
অসুস্থ মানুষের সেবার স্বপ্ন পূরণের পথে তাকিয়া
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে
নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা
নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পীরগাছায় বাবার বুকে ছেলের ছুরিকাঘাত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
ঢাকায় ‘বাবরি মসজিদ’ নির্মাণের উদ্যোগ নিয়ে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের বক্তব্য
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারে ‘জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, দুজনই পাইকপাড়ার বাসিন্দা
শ্রীমঙ্গলে কাদিরের জীবনে নতুন আশার আলো, পাশে মতিউর রহমান মতিন
হালিশহরে শানে গাউসে পাক (রহ.) ও জামে আউলিয়াকেরামের পথ পুনরুদ্ধার সম্মেলন
কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
চকরিয়া পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি, সভাপতি রনধীর দাশ, সম্পাদক সুনীল
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ৩৩, হাসপাতালে ভর্তি ৮০
২০২১ সালে বিয়ে, ২০২৪ সালে দ্বিতীয় কাবিননামা, চাটমোহরে গৃহবধূর নির্যাতনের অভিযোগ, শ্বশুরের পাল্টা অভিযোগ
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৪৯ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ
বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার ২
সৌদিতে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর
জৈন্তাপুরের উন্নয়নে ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ
বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন
চুনারুঘাটে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ: আটক তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ
সিলেটে সাংবাদিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের মতবিনিময়
ধানুয়াঘাটা ইউনুছ আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা
শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী