শক্রবার ২৫ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন এসএমসি কমিটির পরিচিতি সভা

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি ২৪ সেপ্টেম্বার ২০২৬ ০১:৪১ পি.এম

পাবনা ছবি: পাবনা প্রতিনিধি

পাবনার ফরিদপুর উপজেলার বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সহ-সভাপতি, সদস্য, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, বিদ্যালয় পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

 

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ণাঙ্গ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠন ও অনুমোদন দেওয়া হয়।

 

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন মোঃ বাবুল আক্তার। সদস্য হিসেবে রয়েছেন আব্দুস সামাদ, আরিফা খাতুন, আছমা খাতুন, এনামুল হক ও সুবর্ণাসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য-সচিব হিসেবে রাখা হয়েছে। কমিটিতে শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি, বিদ্যোৎসাহী সদস্য, জমিদাতা ও স্থানীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।

 

সভায় নবগঠিত কমিটির সভাপতি মোঃ বাবুল আক্তার বলেন, “বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সমন্বয়ে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

 

তিনি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার পরিবেশ আরও সুন্দর করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের একযোগে কাজ করার আহ্বান জানান।

 

পরিচিতি সভায় বক্তারা বলেন, নবগঠিত ব্যবস্থাপনা কমিটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানে কমিটির সদস্যরা সমন্বিতভাবে কাজ করবেন।

 

সভা শেষে নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর

news image

চুনারুঘাট মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

news image

দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ

news image

বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন

news image

চুনারুঘাটে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ: আটক তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ

news image

সিলেটে সাংবাদিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের মতবিনিময়

news image

ধানুয়াঘাটা ইউনুছ আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

news image

তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা

news image

শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

news image

বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন এসএমসি কমিটির পরিচিতি সভা

news image

রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান উপহার

news image

স্বপ্ন থেকে বাস্তবতা, নিবন্ধন পেল চাটমোহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

news image

বিপিএল সিজন-৫: দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাক টাইটানের জয়

news image

প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক তৎপরতা, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে হবে গোলটেবিল

news image

চুনারুঘাটে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

news image

হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মা ছাগল বিতরণ

news image

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ১৩ হাজার টাকা জরিমানা

news image

সুফিয়া আহমেদ ক্যাডেট একাডেমিতে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ

news image

শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

news image

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১

news image

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

news image

গুড নেইবারস মৌলভীবাজার সিডিপির কমিউনিটি সংলাপ ও গণমাধ্যম প্রচারণা সভা অনুষ্ঠিত

news image

সিএনজি চালক আবুল কালাম হত্যা: মা-মেয়েকে গ্রেপ্তার, রহস্য উদঘাটনের দাবি পুলিশের

news image

জনগণের মতামত জানতে মুজিবুর রহমান আল-মাদানীর মতবিনিময় সভা

news image

লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ

news image

শত বছরের পুরোনো রাস্তা বন্ধের আশঙ্কা, ভোগান্তির শঙ্কায় এলাকাবাসী

news image

শ্রীমঙ্গলে সাড়ে ৮ লাখ টাকার অবৈধ সিগারেটসহ গ্রেপ্তার ১

news image

মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত নাছির আহমেদ

news image

শ্রীমঙ্গলে ১০ হাজার বৃক্ষচারা বিতরণের উদ্যোগ, ভুনবীরে বিতরণ ৩৬৪০ চারা

news image

শ্রীমঙ্গলে অবসরপ্রাপ্ত ৫৩ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা