শক্রবার ২৫ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

সিলেটে সাংবাদিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের মতবিনিময়

মুফিজুর রহমান নাহিদ: সিলেট জেলা প্রতিনিধি ২৪ সেপ্টেম্বার ২০২৬ ০৭:০৩ পি.এম

সিলেট শ্রীমঙ্গলের সময়

 

 

স্বাধীন-সার্বভৌম একটি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে চলতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান নির্বাচন কমিশন ‘মেরুদণ্ডহীন’। তার দাবি, নির্বাচন কমিশনের এ অবস্থানের কারণেই স্থানীয় সরকার নির্বাচন পেছানো হয়েছে।

 

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, এরই মধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে দ্রব্যমূল্য ও পরিবহন খাতে। জ্বালানি বিষয়ে জামায়াতে ইসলামীর বিশেষজ্ঞ দলের দেওয়া পরামর্শ সরকার গ্রহণ করেনি বলেও অভিযোগ করেন তিনি। একইভাবে বিদ্যুৎ খাতের উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে জামায়াতের দেওয়া পরিকল্পনাও সরকার গ্রহণ করেনি বলে জানান তিনি।

 

জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মসূচি প্রসঙ্গে দলটির আমীর বলেন, তাদের কর্মসূচি থাকলেও আগুন দেওয়া কিংবা ভাঙচুরের মতো কর্মকাণ্ডের সঙ্গে জামায়াত জড়িত নয়। একই সঙ্গে তিনি সরকারকেও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

 

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, একটি স্বাধীন-সার্বভৌম দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে চলতে পারে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যথাযথ দায়িত্ব পালন করতে হবে।

 

মতবিনিময় সভায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চুনারুঘাট মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

news image

দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ

news image

বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন

news image

চুনারুঘাটে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ: আটক তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ

news image

সিলেটে সাংবাদিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের মতবিনিময়

news image

ধানুয়াঘাটা ইউনুছ আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

news image

তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা

news image

শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

news image

বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন এসএমসি কমিটির পরিচিতি সভা

news image

রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান উপহার

news image

স্বপ্ন থেকে বাস্তবতা, নিবন্ধন পেল চাটমোহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

news image

বিপিএল সিজন-৫: দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাক টাইটানের জয়

news image

প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক তৎপরতা, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে হবে গোলটেবিল

news image

চুনারুঘাটে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

news image

হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মা ছাগল বিতরণ

news image

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ১৩ হাজার টাকা জরিমানা

news image

সুফিয়া আহমেদ ক্যাডেট একাডেমিতে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ

news image

শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

news image

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১

news image

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

news image

গুড নেইবারস মৌলভীবাজার সিডিপির কমিউনিটি সংলাপ ও গণমাধ্যম প্রচারণা সভা অনুষ্ঠিত

news image

সিএনজি চালক আবুল কালাম হত্যা: মা-মেয়েকে গ্রেপ্তার, রহস্য উদঘাটনের দাবি পুলিশের

news image

জনগণের মতামত জানতে মুজিবুর রহমান আল-মাদানীর মতবিনিময় সভা

news image

লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ

news image

শত বছরের পুরোনো রাস্তা বন্ধের আশঙ্কা, ভোগান্তির শঙ্কায় এলাকাবাসী

news image

শ্রীমঙ্গলে সাড়ে ৮ লাখ টাকার অবৈধ সিগারেটসহ গ্রেপ্তার ১

news image

মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত নাছির আহমেদ

news image

শ্রীমঙ্গলে ১০ হাজার বৃক্ষচারা বিতরণের উদ্যোগ, ভুনবীরে বিতরণ ৩৬৪০ চারা

news image

শ্রীমঙ্গলে অবসরপ্রাপ্ত ৫৩ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা