নিজস্ব প্রতিবেদক। ১৯ ডিসেম্বার ২০২৪ ১০:১৩ পি.এম
ছবি: সংগ্রহীত
দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় চাঞ্চল্যকর রূপালী ব্যাংক ডাকাতি ও জিম্মির ঘটনায় ১৮ লক্ষ টাকাসহ ৩ জন ডাকাতের যৌথবাহিনীর নিকট আত্মসমর্পণ।
অদ্য ১৯-১২-২০২৪ তারিখ দুপুর আনুমানিক ১৪:০০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া পাকাপোল এলাকায় অবস্থিত রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ০৩ (তিন) জন দুষ্কৃতিকারী ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। এরপর তারা ব্যাংকে অবস্থানকারী ১০ জন ব্যাংক কর্মকর্তা এবং ০৬ জন গ্রাহককে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংকের ক্যাশ হতে নগদ ১৮,০০,০০০/- ( আঠারো লক্ষ) টাকা লুন্ঠন করে । পরবর্তীতে স্থানীয় লোকজন ডাকাতির বিষয়টি বুঝতে পেরে ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।
উক্ত ডাকাতির ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ র্যাব-১০ এর অধিনায়ক মোঃ খালিদুল হক হাওলাদার সহ অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তা ও একাধিক আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌছে উল্লেখিত ব্যাংকের চতুর্পাশ ঘিরে ফেলে।
এরপর র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল যৌথ বাহিনীর সহায়তায় অদ্য ১৯/১২/২০২৪ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮:০৫ ঘটিকায় দুষ্কৃতিকারীদের সাথে কথা বলে কোন প্রাণহানী ও হতাহতের ঘটনা ব্যতিত উক্ত ০৩ জন দুষ্কৃতিকারীকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয়। দুষ্কৃতিকারী ০৩ জনের নাম ১। মোঃ লিয়ন মোল্লা @নিরব (২২), পিতা: মোঃ কবির মোল্লা, সাং- কুমুরিয়া, থানা- কাশিয়ানি, জেলা- গোপালগঞ্জ ২। মোঃ আরাফাত (১৬), পিতা- মোঃ কামাল পারভেজ, সাং- কদমতলী খালপাড়, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা ৩। মোঃ সিফাত (১৬), পিতা- আব্দুল্লাহ, সাং- কদমতলী খালপাড়, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে লুন্ঠনকৃত নগদ ১৮,০০,০০০/- ( আঠারো লক্ষ) টাকা, ০৪ টি খেলনা পিস্তল, ০২ টি চাকু, ০১টি লোহার পাইপ, ০১টি কালো স্কুল ব্যাগ, ০৩টি মাস্ক, ০৩টি জোড়া হ্যান্ড গ্লাভস এবং ০৩টি কালো চশমা উদ্ধার করা হয়।
আত্মসমর্পণকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন
শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান
শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪
শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে
ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা
বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা
মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড
আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা
তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ
ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে
শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক
শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা
নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক
তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত
সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার