কক্সবাজার জেলা প্রতিনিধি: ২৭ সেপ্টেম্বার ২০২৬ ০৯:৪৮ এ.এম
ছবি: কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার আশ্রয়ণ প্রকল্পে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে অর্থ ও নির্মাণসামগ্রীর সংকটে উদ্যোগটি বাস্তবায়নে সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, প্রবাসী ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা চেয়েছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা জানান, আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী মুসল্লিদের নামাজ আদায়ের জন্য প্রায় দুই কিলোমিটার দূরের মসজিদে যেতে হয়। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শিশু ও অসুস্থদের জন্য দূরের মসজিদে গিয়ে নামাজ আদায় করা কষ্টকর। আশ্রয়ণ প্রকল্পের আশপাশে কোনো মসজিদ না থাকায় সেখানে আজানের আওয়াজও শোনা যায় না বলে জানান তাঁরা।
এ অবস্থায় প্রকল্প এলাকায় একটি মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। স্থানীয়দের উদ্যোগে এরই মধ্যে মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে নির্মাণকাজ শুরু ও সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় অর্থ ও নির্মাণসামগ্রী সংগ্রহ করা সম্ভব না হওয়ায় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
মসজিদ নির্মাণের উদ্যোগের সঙ্গে একমত পোষণ করেছেন ঝিমংখালী ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবির আহমদ এবং হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল। তাঁরা স্থানীয়দের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মসজিদ নির্মাণে সহযোগিতার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।
মসজিদ নির্মাণের উদ্যোগের সঙ্গে রয়েছেন শামসুল আলম, ওয়াজেদ, নুর আলী, জমিল, আবদুল আজিজ, ইদ্রিস, ফরিদ আলম, ইউনুস, আবদুল হাকিম ও শামসু।
উদ্যোক্তারা জানান, মসজিদটি নির্মিত হলে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের নামাজ আদায়ের সুবিধা হবে। পাশাপাশি শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষা গ্রহণ এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে।
স্থানীয়রা বলেন, একটি মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতারও কেন্দ্র হতে পারে। তাই মানবিক ও ধর্মীয় এই উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।
মিনাবাজার আশ্রয়ণ প্রকল্পে মসজিদ নির্মাণে অর্থ, নির্মাণসামগ্রী কিংবা অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দিতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। তাঁদের আশা, সম্মিলিত সহযোগিতায় দ্রুত মসজিদ নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে।
সহযোগিতা ও যোগাযোগ:
📞 +880 1851-639606
সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার
গাজীপুরে অপহরণ মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার আইফোন
সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা
নবীনগরের প্রাচীন দেওয়ানি আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
দেশ ও সমাজের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে
মৌলভীবাজারে স্কুলভিত্তিক সিরাত প্রতিযোগিতা ‘আত-তা’লিম দ্য জুনিয়র চ্যাম্পিয়ন–সিজন ২’ অনুষ্ঠিত
ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার
গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন
টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা
নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
জনগণের কল্যাণে কাজ করতে হবে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে: খালেকুজ্জামান বাবলু
পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় বড় মাদকবিরোধী অভিযান
টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক
ফরিদপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তসহ ৩ জন গ্রেফতার
নবীনগরের লাউর ফতেপুর গুচ্ছগ্রামে ২৭ বছর ধরে মানবেতর জীবন, দুর্ভোগে ১১০০ মানুষ
আল-আরব বলো গানে সৌদি আরবের নাম পরিবর্তনের আহ্বান
অসুস্থ সাংবাদিক আব্দুল করিম রিপনকে দেখতে গেলেন শ্রমিক দল নেতৃবৃন্দ
পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, ছেলের ফাঁসির দাবিতে মানববন্ধন
পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বাবুল আক্তারের
পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে সরকার বিশেষ নজর দিচ্ছে: কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক
ঘুমধুম সীমান্তের আমবাগানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
হোয়াইক্যংয়ের মিনাবাজার আশ্রয়ণ প্রকল্পে মসজিদ নির্মাণে সহযোগিতা চান স্থানীয়রা
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, যুবকের ৬ মাসের কারাদণ্ড
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও ফুটপাত দখলমুক্ত অভিযান
অসুস্থ মানুষের সেবার স্বপ্ন পূরণের পথে তাকিয়া
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে
নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা