রাঙামাটি প্রতিনিধি ২৯ সেপ্টেম্বার ২০২৬ ০৮:১৭ পি.এম
ছবি: সংগ্রহীত
মোহাম্মদ হোসাইন,
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের চাইল্যাতলী এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনায় ৯ বছর বয়সী শিশু সঞ্জিতা ত্রিপুরা গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে চাইল্যাতলী এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় সঞ্জিতা ত্রিপুরার বাম হাতে গুলি লাগে।
পরে তাকে চিকিৎসা দেওয়া হয় এবং তার হাত থেকে গুলি অপসারণ করা হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর এক বিবৃতিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ বলেছে, সশস্ত্র সংঘাতের প্রভাব সাধারণ মানুষের ওপর পড়া অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে শিশু ও নিরীহ বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ঝুঁকিতে পড়া কোনোভাবেই কাম্য নয়।
বিবৃতিতে সংগঠনটি দাবি করে, পাহাড়ি এলাকায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে আধিপত্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘাতের অভিযোগ রয়েছে। এসব ঘটনার কারণে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা, চলাচল, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
চাইল্যাতলীর সাম্প্রতিক ঘটনায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে উল্লেখ করে সংগঠনটি সংঘাতের সঙ্গে জড়িতদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার আহ্বান জানানো হয়েছে।
সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ সাজেকের পর্যটন খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটির মতে, সংঘাত ও নিরাপত্তাহীনতার কারণে পর্যটকদের যাতায়াত কমে গেলে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, পরিবহনসহ পর্যটননির্ভর ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে স্থানীয় মানুষের আয়-রোজগারেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
বিবৃতিতে স্থানীয় শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দাদের নির্বিঘ্ন চলাচল, শিক্ষা ও চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রাখা এবং জরুরি প্রয়োজনে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া জেএসএস ও ইউপিডিএফসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন এবং বেসামরিক মানুষের জীবন ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে পাহাড়ি এলাকায় শান্তি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করা হয়েছে।
সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার
গাজীপুরে অপহরণ মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার আইফোন
সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা
নবীনগরের প্রাচীন দেওয়ানি আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
দেশ ও সমাজের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে
মৌলভীবাজারে স্কুলভিত্তিক সিরাত প্রতিযোগিতা ‘আত-তা’লিম দ্য জুনিয়র চ্যাম্পিয়ন–সিজন ২’ অনুষ্ঠিত
ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার
গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন
টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা
নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
জনগণের কল্যাণে কাজ করতে হবে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে: খালেকুজ্জামান বাবলু
পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় বড় মাদকবিরোধী অভিযান
টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক
ফরিদপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তসহ ৩ জন গ্রেফতার
নবীনগরের লাউর ফতেপুর গুচ্ছগ্রামে ২৭ বছর ধরে মানবেতর জীবন, দুর্ভোগে ১১০০ মানুষ
আল-আরব বলো গানে সৌদি আরবের নাম পরিবর্তনের আহ্বান
অসুস্থ সাংবাদিক আব্দুল করিম রিপনকে দেখতে গেলেন শ্রমিক দল নেতৃবৃন্দ
পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, ছেলের ফাঁসির দাবিতে মানববন্ধন
পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বাবুল আক্তারের
পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে সরকার বিশেষ নজর দিচ্ছে: কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক
ঘুমধুম সীমান্তের আমবাগানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
হোয়াইক্যংয়ের মিনাবাজার আশ্রয়ণ প্রকল্পে মসজিদ নির্মাণে সহযোগিতা চান স্থানীয়রা
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, যুবকের ৬ মাসের কারাদণ্ড
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও ফুটপাত দখলমুক্ত অভিযান
অসুস্থ মানুষের সেবার স্বপ্ন পূরণের পথে তাকিয়া
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে
নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা