ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ২৭ সেপ্টেম্বার ২০২৬ ০৪:০৫ পি.এম
ছবি: সংগ্রহীত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন গুচ্ছগ্রামে প্রায় ২০০ পরিবারের ১১০০ মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। জরাজীর্ণ ঘরবাড়ি, চলাচলের অনুপযোগী রাস্তাঘাট, অপর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা, ড্রেনেজ সংকট ও জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের। দীর্ঘদিনের এসব সমস্যা সমাধানে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী বাসিন্দারা।
কবি জসীমউদ্দীনের ‘আসমানী’ কবিতার অসহায় মানুষের জীবন যেন বাস্তবে প্রতিফলিত হচ্ছে এই গুচ্ছগ্রামের বাসিন্দাদের জীবনে। সামান্য বৃষ্টিতেই ঘরের চাল দিয়ে পানি পড়ে, জমে যায় চারপাশের পানি। ঝড়-বৃষ্টিতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে শিশু, নারী ও বৃদ্ধসহ প্রায় ১১০০ মানুষের।
রোববার (২৭ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এসব দুর্ভোগের চিত্র জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০০ সালে তৎকালীন সময়ে সেনাবাহিনীর উদ্যোগে গুচ্ছগ্রামটি প্রতিষ্ঠা করা হয়। তবে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখানকার বাসিন্দাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত হয়নি বলে অভিযোগ তাঁদের। ফলে বছরের পর বছর ধরে অবহেলা ও নানা সংকটের মধ্যে বসবাস করতে হচ্ছে পরিবারগুলোকে।
গুচ্ছগ্রামটিতে যাতায়াতের জন্য ভালো কোনো রাস্তাঘাট নেই। নেই পর্যাপ্ত পানি নিষ্কাশনব্যবস্থা ও প্রয়োজনীয় ড্রেন। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। জমে থাকা পানি ও নোংরা পরিবেশের কারণে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন বাসিন্দারা। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন তাঁরা।
বিশুদ্ধ পানির সংকটও এখানকার বাসিন্দাদের অন্যতম বড় সমস্যা। স্থানীয়দের অভিযোগ, গুচ্ছগ্রামে সুপেয় পানির পর্যাপ্ত ও নির্ভরযোগ্য ব্যবস্থা নেই। অন্যদিকে, গ্রামের একমাত্র পুকুরে গোসলের জন্য পাকা ঘাটলা না থাকায় নারী ও শিশুদের দুর্ভোগ পোহাতে হয়।
### বৃষ্টি হলেই ঘরে পানি, ঝুঁকিতে বসতবাড়ি
গুচ্ছগ্রামের বাসিন্দারা জানান, বৃষ্টি শুরু হলেই অনেক ঘরের চাল দিয়ে পানি পড়ে। এতে ঘরের ভেতরে পানি জমে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ভিজে যায় এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। অতিরিক্ত বৃষ্টির পানি সরু পথ দিয়ে প্রবাহিত হওয়ার সময় মাটি সরে যাওয়ায় কয়েকটি ঘর ঝুঁকির মুখে পড়েছে বলেও জানান তাঁরা। সামান্য ঝড়ো হাওয়ায় ঘরের ছাউনি উড়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্কের মধ্যে থাকতে হয় তাঁদের।
### উন্নয়নের আশ্বাস মিললেও কাজ হয়নি, ট্যাক্স আদায় নিয়ে অভিযোগ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অতীতে স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন সময়ে উন্নয়নের আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো উন্নয়নকাজ হয়নি। দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় তাঁদের জীবনযাত্রার মানের তেমন কোনো পরিবর্তন আসেনি।
এ ছাড়া সরকারি বরাদ্দে নির্মিত ঘরগুলোর হোল্ডিং ট্যাক্স বা ফি আদায় নিয়েও অভিযোগ তুলেছেন বাসিন্দারা। তাঁদের দাবি, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রসিদের মাধ্যমে নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, হোল্ডিং স্মার্ট কার্ডের ফি ২০০ টাকা উল্লেখ থাকলেও মাঠপর্যায়ে প্রতিটি ঘর থেকে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এ বিষয়ে নির্ধারিত ফি এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
### সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা
দীর্ঘ ২৭ বছরের দুর্ভোগ থেকে মুক্তি পেতে গুচ্ছগ্রামের বাসিন্দারা স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তাঁদের দাবি, দ্রুত রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ, টেকসই ড্রেনেজ ব্যবস্থা, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, পুকুরে পাকা ঘাটলা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ঘরগুলো মেরামতের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি হোল্ডিং ট্যাক্স বা ফি আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ভুক্তভোগীদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিরা তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং গুচ্ছগ্রামের প্রায় ১১০০ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবেন।
প্রতিবেদন: সাধ
ন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার
গাজীপুরে অপহরণ মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার আইফোন
সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা
নবীনগরের প্রাচীন দেওয়ানি আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
দেশ ও সমাজের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে
মৌলভীবাজারে স্কুলভিত্তিক সিরাত প্রতিযোগিতা ‘আত-তা’লিম দ্য জুনিয়র চ্যাম্পিয়ন–সিজন ২’ অনুষ্ঠিত
ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার
গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন
টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা
নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
জনগণের কল্যাণে কাজ করতে হবে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে: খালেকুজ্জামান বাবলু
পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় বড় মাদকবিরোধী অভিযান
টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক
ফরিদপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তসহ ৩ জন গ্রেফতার
নবীনগরের লাউর ফতেপুর গুচ্ছগ্রামে ২৭ বছর ধরে মানবেতর জীবন, দুর্ভোগে ১১০০ মানুষ
আল-আরব বলো গানে সৌদি আরবের নাম পরিবর্তনের আহ্বান
অসুস্থ সাংবাদিক আব্দুল করিম রিপনকে দেখতে গেলেন শ্রমিক দল নেতৃবৃন্দ
পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, ছেলের ফাঁসির দাবিতে মানববন্ধন
পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বাবুল আক্তারের
পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে সরকার বিশেষ নজর দিচ্ছে: কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক
ঘুমধুম সীমান্তের আমবাগানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
হোয়াইক্যংয়ের মিনাবাজার আশ্রয়ণ প্রকল্পে মসজিদ নির্মাণে সহযোগিতা চান স্থানীয়রা
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, যুবকের ৬ মাসের কারাদণ্ড
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও ফুটপাত দখলমুক্ত অভিযান
অসুস্থ মানুষের সেবার স্বপ্ন পূরণের পথে তাকিয়া
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে
নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা