বুধবার ৩০ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: ২৮ সেপ্টেম্বার ২০২৬ ০৮:২২ এ.এম

কক্সবাজার ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে স্থানীয় এক বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া ১৭ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কিশোরীকে তার বড় ভাইয়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

 

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফের ক্যাম্প-২৭-এর জাদিমুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

উদ্ধার হওয়া কিশোরী তাসমিন আরা (১৭) ক্যাম্প-২৭-এর বি/৭ ব্লকের বাসিন্দা। স্থানীয় সূত্র ও এপিবিএন সূত্রে জানা গেছে, স্থানীয় বাঙালি যুবক মোস্তাফিজ (২২)-এর বাড়িও একই এলাকায়।

 

১৬ এপিবিএন সূত্র জানায়, তাসমিন আরার সঙ্গে মোস্তাফিজের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। রোববার ভোরে মোস্তাফিজ ও তার এক বন্ধুর সহযোগিতায় বিয়ের উদ্দেশ্যে তাসমিনকে স্থানীয় এক আত্মীয়ের বাসায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে।

 

বিষয়টি জানতে পেরে কিশোরীর পরিবারের সদস্যরা ক্যাম্প-২৭-এর জাদিমুড়া সিআইসি কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। পরে সিআইসি কার্যালয় থেকে বিষয়টি জাদিমুড়া এপিবিএন ক্যাম্পকে জানানো হয়।

 

অভিযোগের ভিত্তিতে জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) হরিদাস মন্ডলের নির্দেশনায় উপপরিদর্শক (নিঃ) নিপুন মজমুদারের নেতৃত্বে নারী পুলিশ সদস্যসহ এপিবিএনের একটি দল অভিযান পরিচালনা করে।

 

অভিযানের একপর্যায়ে ক্যাম্প-২৭-এর বি/৩ ব্লকের একটি স্থানীয় বাঙালি বসতঘর থেকে তাসমিন আরাকে উদ্ধার করা হয়। পরে তাকে জাদিমুড়া এপিবিএন ক্যাম্পে নিয়ে আসা হয়।

 

এপিবিএন সূত্র আরও জানায়, কিশোরীর পরিবারের সদস্যরা এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নিতে আগ্রহী নন বলে জানান। পরে রোববার রাত ৯টা ৪০ মিনিটে তাসমিন আরাকে তার বড় ভাই নুরুল আমিনের জিম্মায় হস্তান্তর করা হয়।

 

এ ঘটনায় জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার

news image

গাজীপুরে অপহরণ মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার আইফোন

news image

সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা

news image

নবীনগরের প্রাচীন দেওয়ানি আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি

news image

তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান

news image

তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান

news image

দেশ ও সমাজের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে

news image

মৌলভীবাজারে স্কুলভিত্তিক সিরাত প্রতিযোগিতা ‘আত-তা’লিম দ্য জুনিয়র চ্যাম্পিয়ন–সিজন ২’ অনুষ্ঠিত

news image

ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

news image

গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন

news image

টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার

news image

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা

news image

নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

news image

জনগণের কল্যাণে কাজ করতে হবে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে: খালেকুজ্জামান বাবলু

news image

পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় বড় মাদকবিরোধী অভিযান

news image

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক

news image

ফরিদপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তসহ ৩ জন গ্রেফতার

news image

নবীনগরের লাউর ফতেপুর গুচ্ছগ্রামে ২৭ বছর ধরে মানবেতর জীবন, দুর্ভোগে ১১০০ মানুষ

news image

আল-আরব বলো গানে সৌদি আরবের নাম পরিবর্তনের আহ্বান

news image

অসুস্থ সাংবাদিক আব্দুল করিম রিপনকে দেখতে গেলেন শ্রমিক দল নেতৃবৃন্দ

news image

পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, ছেলের ফাঁসির দাবিতে মানববন্ধন

news image

পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বাবুল আক্তারের

news image

পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে সরকার বিশেষ নজর দিচ্ছে: কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক

news image

ঘুমধুম সীমান্তের আমবাগানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

news image

হোয়াইক্যংয়ের মিনাবাজার আশ্রয়ণ প্রকল্পে মসজিদ নির্মাণে সহযোগিতা চান স্থানীয়রা

news image

চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, যুবকের ৬ মাসের কারাদণ্ড

news image

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও ফুটপাত দখলমুক্ত অভিযান

news image

অসুস্থ মানুষের সেবার স্বপ্ন পূরণের পথে তাকিয়া

news image

ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে

news image

নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা