টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি ২৯ সেপ্টেম্বার ২০২৬ ০৮:৩৫ পি.এম
ছবি:টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ‘এফভি রিফাত’ নামের একটি ফিশিং বোট ১৩ জন জেলেকে নিয়ে টেকনাফ থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা করে। ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে মাছ আহরণ শেষে তীরে ফেরার পথে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে গভীর সমুদ্রে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে।
এ সময় বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহযোগিতা চান। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস সৈয়দ নজরুল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
পরে অভিযান চালিয়ে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে ইঞ্জিন বিকল অবস্থায় ভাসতে থাকা ফিশিং বোটটির সন্ধান পায় কোস্ট গার্ড। এরপর বোটটিতে থাকা ১৩ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তাদের প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। পরবর্তীতে উদ্ধার করা জেলেদের ফিশিং বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সমুদ্রে বিপদে পড়া জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে কোস্ট গার্ডের তৎপরতা অব্যাহত থাকবে।
সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার
গাজীপুরে অপহরণ মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার আইফোন
সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা
নবীনগরের প্রাচীন দেওয়ানি আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
দেশ ও সমাজের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে
মৌলভীবাজারে স্কুলভিত্তিক সিরাত প্রতিযোগিতা ‘আত-তা’লিম দ্য জুনিয়র চ্যাম্পিয়ন–সিজন ২’ অনুষ্ঠিত
ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার
গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন
টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা
নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
জনগণের কল্যাণে কাজ করতে হবে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে: খালেকুজ্জামান বাবলু
পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় বড় মাদকবিরোধী অভিযান
টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক
ফরিদপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তসহ ৩ জন গ্রেফতার
নবীনগরের লাউর ফতেপুর গুচ্ছগ্রামে ২৭ বছর ধরে মানবেতর জীবন, দুর্ভোগে ১১০০ মানুষ
আল-আরব বলো গানে সৌদি আরবের নাম পরিবর্তনের আহ্বান
অসুস্থ সাংবাদিক আব্দুল করিম রিপনকে দেখতে গেলেন শ্রমিক দল নেতৃবৃন্দ
পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, ছেলের ফাঁসির দাবিতে মানববন্ধন
পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বাবুল আক্তারের
পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে সরকার বিশেষ নজর দিচ্ছে: কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক
ঘুমধুম সীমান্তের আমবাগানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
হোয়াইক্যংয়ের মিনাবাজার আশ্রয়ণ প্রকল্পে মসজিদ নির্মাণে সহযোগিতা চান স্থানীয়রা
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, যুবকের ৬ মাসের কারাদণ্ড
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও ফুটপাত দখলমুক্ত অভিযান
অসুস্থ মানুষের সেবার স্বপ্ন পূরণের পথে তাকিয়া
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে
নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা