বুধবার ৩০ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

গাজীপুরে অপহরণ মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার আইফোন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: ২৯ সেপ্টেম্বার ২০২৬ ০৮:২৫ পি.এম

গাজীপুর ছবি: শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় অপহৃত ভিকটিমের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটি আইফোন-১২ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী এলাকার আব্দুস সালামের ছেলে মো. মামুন মিয়া (৩২), গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকার মো. ফাহিম (২৬) এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার খাঘুগিয়া এলাকার মো. মাকসুদ মিয়ার ছেলে মো. বেলায়েত হোসেন (২৫)।

 

গাজীপুর জেলা গোয়েন্দা শাখার প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে গাজীপুরের শ্রীপুর থানাধীন মাওনা এলাকা থেকে মো. শুভ মিয়া (১৯) নিখোঁজ হন। এ ঘটনায় তার ভগ্নিপতি মো. ইসলাম উদ্দিন শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে বিভিন্ন সময়ে ভিকটিমের পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে অভিযোগ করা হয়।

 

এরপর পুলিশ সুপার, গাজীপুরের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে। ৯ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৬টার দিকে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার পল্লী বিদ্যুৎ মোড় এলাকা থেকে ভিকটিম শুভ মিয়াকে উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে ভিকটিমের ভগ্নিপতি মো. ইসলাম উদ্দিন বাদী হয়ে শ্রীপুর থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা করেন। মামলায় মাহাদী কাশিম রিজভী ওরফে রিকিশীকে এজাহারনামীয় আসামি করা হয় এবং আরও ৬/৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলাটি শ্রীপুর থানার মামলা নং-২৫, তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬; এতে দণ্ডবিধির ৩২৩/৩৪৩/৩৬৫/৩৮৪/৩৮৫/৩২৮/৫০৬ ধারায় মামলা রুজু করা হয়।

 

মামলাটির তদন্তভার গাজীপুর জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. আবুল হাসান হাওলাদারের ওপর ন্যস্ত করা হয়।

 

ডিবি জানায়, মামলার ভিকটিমকে জিজ্ঞাসাবাদ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনের অবস্থান শনাক্ত করা হয়। এরপর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মহানগর, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

অভিযানকালে ভিকটিম শুভ মিয়ার কাছ থেকে ছিনিয়ে নেওয়া আইফোন-১২ প্রো ম্যাক্স, যার আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা, উদ্ধার করা হয়েছে।

 

গাজীপুর জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মামলার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আরও খবর

news image

সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার

news image

গাজীপুরে অপহরণ মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার আইফোন

news image

সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা

news image

নবীনগরের প্রাচীন দেওয়ানি আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি

news image

তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান

news image

তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান

news image

দেশ ও সমাজের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে

news image

মৌলভীবাজারে স্কুলভিত্তিক সিরাত প্রতিযোগিতা ‘আত-তা’লিম দ্য জুনিয়র চ্যাম্পিয়ন–সিজন ২’ অনুষ্ঠিত

news image

ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

news image

গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন

news image

টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার

news image

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা

news image

নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

news image

জনগণের কল্যাণে কাজ করতে হবে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে: খালেকুজ্জামান বাবলু

news image

পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় বড় মাদকবিরোধী অভিযান

news image

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক

news image

ফরিদপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তসহ ৩ জন গ্রেফতার

news image

নবীনগরের লাউর ফতেপুর গুচ্ছগ্রামে ২৭ বছর ধরে মানবেতর জীবন, দুর্ভোগে ১১০০ মানুষ

news image

আল-আরব বলো গানে সৌদি আরবের নাম পরিবর্তনের আহ্বান

news image

অসুস্থ সাংবাদিক আব্দুল করিম রিপনকে দেখতে গেলেন শ্রমিক দল নেতৃবৃন্দ

news image

পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, ছেলের ফাঁসির দাবিতে মানববন্ধন

news image

পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বাবুল আক্তারের

news image

পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে সরকার বিশেষ নজর দিচ্ছে: কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক

news image

ঘুমধুম সীমান্তের আমবাগানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

news image

হোয়াইক্যংয়ের মিনাবাজার আশ্রয়ণ প্রকল্পে মসজিদ নির্মাণে সহযোগিতা চান স্থানীয়রা

news image

চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, যুবকের ৬ মাসের কারাদণ্ড

news image

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও ফুটপাত দখলমুক্ত অভিযান

news image

অসুস্থ মানুষের সেবার স্বপ্ন পূরণের পথে তাকিয়া

news image

ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে

news image

নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা