পাবনা জেলা প্রতিনিধি ২৭ সেপ্টেম্বার ২০২৬ ১০:০৩ এ.এম
ছবি: চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তার এর
আসন্ন পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সমাজসেবক বাবুল আক্তার। প্রার্থিতা ঘোষণার পর তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশা করেছেন।
বাবুল আক্তার বলেন, “উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা, আস্থা ও ভোটই হবে আমার এগিয়ে চলার শক্তি।”
তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করার চেষ্টা করেছেন। নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করতে চান।
বাবুল আক্তার আরও বলেন, “অভিজ্ঞতা, সততা ও জনসেবাই আমার অঙ্গীকার। শিক্ষা ও কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি আধুনিক, উন্নত ও স্বনির্ভর পুঙ্গলী ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
তিনি জানান, একটি এলাকার টেকসই উন্নয়নের জন্য শিক্ষা, যুবসমাজের কর্মসংস্থান, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন, কৃষি, স্বাস্থ্যসেবা এবং সামাজিক সম্প্রীতির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। এসব খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ইউনিয়নবাসীর উদ্দেশে বাবুল আক্তার বলেন, “সবার সহযোগিতা ও অংশগ্রহণেই গড়ে উঠবে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ পুঙ্গলী ইউনিয়ন। তাই আগামী নির্বাচনে আপনাদের আন্তরিক সমর্থন, দোয়া ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি।”
এদিকে বাবুল আক্তারের প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়রা আশা করছেন, নির্বাচনী প্রচারণায় উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক বিষয়গুলো গুরুত্ব পাবে এবং একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।
সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার
গাজীপুরে অপহরণ মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার আইফোন
সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা
নবীনগরের প্রাচীন দেওয়ানি আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
দেশ ও সমাজের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে
মৌলভীবাজারে স্কুলভিত্তিক সিরাত প্রতিযোগিতা ‘আত-তা’লিম দ্য জুনিয়র চ্যাম্পিয়ন–সিজন ২’ অনুষ্ঠিত
ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার
গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন
টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা
নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
জনগণের কল্যাণে কাজ করতে হবে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে: খালেকুজ্জামান বাবলু
পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় বড় মাদকবিরোধী অভিযান
টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক
ফরিদপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তসহ ৩ জন গ্রেফতার
নবীনগরের লাউর ফতেপুর গুচ্ছগ্রামে ২৭ বছর ধরে মানবেতর জীবন, দুর্ভোগে ১১০০ মানুষ
আল-আরব বলো গানে সৌদি আরবের নাম পরিবর্তনের আহ্বান
অসুস্থ সাংবাদিক আব্দুল করিম রিপনকে দেখতে গেলেন শ্রমিক দল নেতৃবৃন্দ
পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, ছেলের ফাঁসির দাবিতে মানববন্ধন
পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বাবুল আক্তারের
পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে সরকার বিশেষ নজর দিচ্ছে: কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক
ঘুমধুম সীমান্তের আমবাগানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
হোয়াইক্যংয়ের মিনাবাজার আশ্রয়ণ প্রকল্পে মসজিদ নির্মাণে সহযোগিতা চান স্থানীয়রা
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, যুবকের ৬ মাসের কারাদণ্ড
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও ফুটপাত দখলমুক্ত অভিযান
অসুস্থ মানুষের সেবার স্বপ্ন পূরণের পথে তাকিয়া
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে
নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা