নিজস্ব প্রতিবেদক। ২৯ সেপ্টেম্বার ২০২৬ ১১:২৯ এ.এম
শ্রীমঙ্গলের সময়
বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত ওয়েবিনারে বক্তারা
নিজস্ব প্রতিবেদক | ২৮ সেপ্টেম্বর ২০২৬ : "বাংলাদেশসহ বিশ্বব্যাপী অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ। বিশেষ করে তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি ক্রমেই বাড়ছে, যা উদ্বেগজনক। তবে এ খাতে বাজেট বরাদ্দ খুবই কম। এই পরিস্থিতিতে বর্ধিত স্বাস্থ্য বাজেটের উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যয় করা হলে হৃদরোগজনিত অকালমৃত্যু কমিয়ে আনা সম্ভব।"
বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষ্যে সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহায়তায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত “তরুণদের উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্য বাজেট: বাংলাদেশ প্রেক্ষিত” শীর্ষক এক ওয়েবিনারে বক্তারা এ মতামত তুলে ধরেন।
ওয়েবিনারে অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্য খাতের বাজেট ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
তিনি বলেন, চলতি বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ ৫ দশমিক ৩ শতাংশ থেকে ৭ দশমিক ৪ শতাংশে উন্নীত হলেও এর বড় একটি অংশ অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণে ব্যয় হয়। টেস্ট ইকুইপমেন্ট, চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ এবং চিকিৎসা সরঞ্জামের রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ পর্যাপ্ত হারে বাড়ছে না।
সৈয়দ আমিরুজ্জামান বলেন, স্বাস্থ্য খাতে সরাসরি মানুষের জন্য প্রয়োজনীয় বিষয়গুলোকে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নের পাশাপাশি রোগ নির্ণয়ের সরঞ্জাম, ওষুধ এবং সেগুলোর রক্ষণাবেক্ষণের বিষয়েও সমান গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্য খাতের খুঁটিনাটি বিষয় নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
ওয়েবিনারের আলোচ্য বিষয়কে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
আগামীকাল ২৯ সেপ্টেম্বর “হার্ট ডিজিজ ক্যান হাইড ইন প্লেইন সাইট: ডোন্ট মিস এ বিট” প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপিত হবে।
ওয়েবিনারে জানানো হয়, বিশ্বে প্রতি বছর হৃদরোগের কারণে প্রায় ৬৫ লক্ষ মানুষ অকালমৃত্যুবরণ করেন, যার অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপ। বাংলাদেশেও হৃদরোগজনিত মৃত্যু উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে; দেশে মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশই হৃদরোগের কারণে ঘটে। ২০২৪ সালে দেশে হৃদরোগজনিত অসুস্থতায় প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষ মৃত্যুবরণ করেছেন, যার ৫২ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ। উদ্বেগের বিষয় হলো, এই মৃত্যুর একটি উল্লেখযোগ্য অংশ অকাল মৃত্যু। ‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮’ এর তথ্য অনুযায়ী ১৮-৩৯ বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, “চলতি বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ ৫.৩ শতাংশ থেকে ৭.৪ শতাংশে উন্নীত করা হয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। বর্ধিত এই বরাদ্দের একটি উল্লেখ্যযোগ্য অংশ উচ্চ রক্তচাপের ওষুধে ব্যয় করা হলে তা দেশে উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখবে।”
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো: মারুফ হক খান বলেন, “উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনাচরণ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।”
দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান, “তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি বিষয়ে সচেতনতা তৈরির জন্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে হবে।”
গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর এর বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রূহুল কুদ্দুস বলেন “দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশ ঘটে অসংক্রামক রোগে, কিন্তু এ খাতে বরাদ্দ স্বাস্থ্য বাজেটের মাত্র ৪.২ শতাংশ। উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসক্রামক রোগ নিয়ন্ত্রণে বরাদ্দ বাড়াতে হবে।”
ওয়েবিনারে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) -এর ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন ও ভাইটাল স্ট্র্যাটেজিস-এর কনসালটেন্ট আমিনুল ইসলাম সুজন।
প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের এর সভাপতিত্বে ওয়েবিনারটি সঞ্চালনা করেন প্রজ্ঞার প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল।
তরুণদের সংগঠন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি, প্ল্যাটফরম ডক্টরস ফাউন্ডেশনসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে নানা শ্রেণি পেশার মানুষ এই ওয়েবিনারে অংশ নেন।
সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার
গাজীপুরে অপহরণ মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার আইফোন
সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা
নবীনগরের প্রাচীন দেওয়ানি আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
দেশ ও সমাজের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে
মৌলভীবাজারে স্কুলভিত্তিক সিরাত প্রতিযোগিতা ‘আত-তা’লিম দ্য জুনিয়র চ্যাম্পিয়ন–সিজন ২’ অনুষ্ঠিত
ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার
গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন
টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা
নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
জনগণের কল্যাণে কাজ করতে হবে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে: খালেকুজ্জামান বাবলু
পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় বড় মাদকবিরোধী অভিযান
টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক
ফরিদপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তসহ ৩ জন গ্রেফতার
নবীনগরের লাউর ফতেপুর গুচ্ছগ্রামে ২৭ বছর ধরে মানবেতর জীবন, দুর্ভোগে ১১০০ মানুষ
আল-আরব বলো গানে সৌদি আরবের নাম পরিবর্তনের আহ্বান
অসুস্থ সাংবাদিক আব্দুল করিম রিপনকে দেখতে গেলেন শ্রমিক দল নেতৃবৃন্দ
পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, ছেলের ফাঁসির দাবিতে মানববন্ধন
পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বাবুল আক্তারের
পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে সরকার বিশেষ নজর দিচ্ছে: কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক
ঘুমধুম সীমান্তের আমবাগানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
হোয়াইক্যংয়ের মিনাবাজার আশ্রয়ণ প্রকল্পে মসজিদ নির্মাণে সহযোগিতা চান স্থানীয়রা
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, যুবকের ৬ মাসের কারাদণ্ড
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও ফুটপাত দখলমুক্ত অভিযান
অসুস্থ মানুষের সেবার স্বপ্ন পূরণের পথে তাকিয়া
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে
নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা