নিজস্ব প্রতিবেদক। ২৬ সেপ্টেম্বার ২০২৬ ০৩:৪৯ পি.এম
ছবি: সংগ্রহীত
বিএসসি ইন নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) অধীনে অনুষ্ঠিত বিএসসি ইন নার্সিং কোর্সের লাইসেন্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন শ্রীমঙ্গলের তানজিদা আহমেদ তাকিয়া।
তিনি সাউথ সিলেট কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জনতার শ্রীমঙ্গল প্রতিনিধি শাহাব উদ্দিন আহমদের কন্যা। তানজিদা মৌলভীবাজারের হোয়াইট পার্ল নার্সিং কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্সের শিক্ষার্থী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত সারাদেশে একযোগে বিএসসি ইন নার্সিংসহ সংশ্লিষ্ট কোর্সগুলোর লাইসেন্সিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। একইদিন পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির অনুমোদনক্রমে ফলাফল প্রকাশ করা হয়। বিএনএমসির রেজিস্ট্রার হালিমা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত ফলাফলের সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, এবার বিএসসি ইন নার্সিং কোর্সে মোট পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৮৪২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৮৩১ জন। অনুপস্থিত ছিলেন ১০ জন এবং একজনের পরীক্ষা বাতিল করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৪০৯ জন এবং অনুত্তীর্ণ হয়েছেন ৪২২ জন। পাসের হার ৭৬ দশমিক ৯৫ শতাংশ।
একই দিনে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের শিক্ষার্থীদেরও লাইসেন্সিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চিকিৎসক হওয়ার স্বপ্ন থেকে নার্সিং পেশায়
ছোটবেলা থেকেই অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন ছিল তানজিদা আহমেদ তাকিয়ার। তাঁর ইচ্ছা ছিল চিকিৎসক হয়ে মানুষের সেবা করার। তবে করোনাকালে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা, সময়মতো পরীক্ষা অনুষ্ঠিত না হওয়া এবং নিয়মিত পড়াশোনায় ব্যাঘাতের কারণে মেডিকেল ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য পাননি তিনি।
পরবর্তীতে চিকিৎসক হওয়ার চেষ্টা না করে নার্সিং পেশার মাধ্যমে মানুষের সেবা করার সিদ্ধান্ত নেন তাকিয়া। সেই লক্ষ্যেই নার্সিং শিক্ষায় নিজেকে এগিয়ে নেন এবং এবার লাইসেন্সিং পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।
ভবিষ্যতে নার্সিং বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করে পেশাগত দক্ষতা বাড়ানোর ইচ্ছা রয়েছে তাঁর।
নিজের এই সাফল্যের জন্য বাবা-মা, পরিবারের সদস্য, স্বামী এবং শ্বশুর-শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তানজিদা আহমেদ তাকিয়া। বাবার প্রত্যাশা পূরণ করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
তাকিয়াকে কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা
এদিকে বিএসসি ইন নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তানজিদা আহমেদ তাকিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি তানজিদার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং নার্সিং পেশার গুরুত্ব তুলে ধরেন।
সৈয়দ আমিরুজ্জামান বলেন, নার্সিং শুধু জীবিকা নির্বাহের একটি মাধ্যম নয়; এটি মানবসেবা, দায়িত্ববোধ ও আত্মত্যাগের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ পেশা। অসুস্থ মানুষের শারীরিক চিকিৎসার পাশাপাশি তাঁদের মানসিকভাবে পাশে থাকার ক্ষেত্রেও নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, রোগীর কষ্ট, উদ্বেগ ও উৎকণ্ঠার সময়ে একজন নার্সের আন্তরিক আচরণ রোগীর আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করতে পারে। ধৈর্য, সহনশীলতা, মমত্ববোধ ও দায়িত্বশীলতার মাধ্যমে নার্সরা প্রতিদিন রোগীদের সেবা দিয়ে থাকেন।
তিনি আরও বলেন, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ঐতিহাসিক সেবার আদর্শ নার্সিং পেশার ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে আছে। যুদ্ধক্ষেত্র ও মহামারির সময়ে মানুষের সেবায় তাঁর ভূমিকা নার্সিং পেশার মানবিক দিককে বিশ্বব্যাপী তুলে ধরেছে। আধুনিক নার্সিং ব্যবস্থাতেও মানবিকতা, দায়িত্ববোধ ও পেশাগত দক্ষতার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সৈয়দ আমিরুজ্জামান আশা প্রকাশ করেন, তানজিদা আহমেদ তাকিয়া ভবিষ্যতে পেশাগত দক্ষতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নার্সিং পেশায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং অসুস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন।
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও ফুটপাত দখলমুক্ত অভিযান
অসুস্থ মানুষের সেবার স্বপ্ন পূরণের পথে তাকিয়া
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে
নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা
নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পীরগাছায় বাবার বুকে ছেলের ছুরিকাঘাত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
ঢাকায় ‘বাবরি মসজিদ’ নির্মাণের উদ্যোগ নিয়ে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের বক্তব্য
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারে ‘জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, দুজনই পাইকপাড়ার বাসিন্দা
শ্রীমঙ্গলে কাদিরের জীবনে নতুন আশার আলো, পাশে মতিউর রহমান মতিন
হালিশহরে শানে গাউসে পাক (রহ.) ও জামে আউলিয়াকেরামের পথ পুনরুদ্ধার সম্মেলন
কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
চকরিয়া পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি, সভাপতি রনধীর দাশ, সম্পাদক সুনীল
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ৩৩, হাসপাতালে ভর্তি ৮০
২০২১ সালে বিয়ে, ২০২৪ সালে দ্বিতীয় কাবিননামা, চাটমোহরে গৃহবধূর নির্যাতনের অভিযোগ, শ্বশুরের পাল্টা অভিযোগ
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৪৯ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ
বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার ২
সৌদিতে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর
জৈন্তাপুরের উন্নয়নে ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ
বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন
চুনারুঘাটে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ: আটক তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ
সিলেটে সাংবাদিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের মতবিনিময়
ধানুয়াঘাটা ইউনুছ আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা
শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী