বুধবার ৩০ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

পাবনা জেলা প্রতিনিধি: ২৮ সেপ্টেম্বার ২০২৬ ০৫:২৫ পি.এম

পাবনা ছবি: পাবনা জেলা প্রতিনিধ

পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে চায়না রাইফেলের ১৫ রাউন্ড তাজা গুলি ও দেশীয় তৈরি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রামের একটি পাকা রাস্তার পাশে বটগাছের নিচ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে ফরিদপুর থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাদল ইউনিয়নের কুচলিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বস্তার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১৫ রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলি, একটি চাপাতি, বাটসহ একটি ছুরি এবং তিনটি ধারালো দা উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদ গত ২৯ আগস্ট দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি ও অভিযান জোরদার করেন। এরই ধারাবাহিকতায় হাদল ইউনিয়নের দুর্গম চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়।

 

পুলিশের দাবি, হাদল ইউনিয়নের দুর্গম ও বিলবেষ্টিত এলাকায় একটি সশস্ত্র গ্রুপের তৎপরতা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মধ্যে জমি ও জলাশয় দখল, চাঁদাবাজি, লুটপাট ও ছিনতাইয়ের মতো অপরাধের কথাও উল্লেখ করেছে পুলিশ। এ ছাড়া ওই এলাকায় অতীতে হত্যা ও গুমের একাধিক ঘটনা ঘটেছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

 

পুলিশ আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাদল এলাকায় অস্ত্র ও গোলাবারুদ মজুদের খবর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে পুলিশের বিশেষ আভিযানিক ও গোয়েন্দা দল অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।

 

উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ:

 

- চায়না রাইফেলের তাজা গুলি—১৫ রাউন্ড

- চাপাতি—১টি

- বাটসহ ছুরি—১টি

- ধারালো দা—৩টি

 

ফরিদপুর থানার ওসি মো. মনজুরুল হাসান মাসুদ বলেন, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

 

তিনি আরও বলেন, “জনসাধারণকে আতঙ্কিত না হয়ে কোনো সন্দেহভাজন ব্যক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। হাদলসহ পুরো উপজেলায় অপরাধ দমনে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন।”

 

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার

news image

গাজীপুরে অপহরণ মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার আইফোন

news image

সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা

news image

নবীনগরের প্রাচীন দেওয়ানি আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি

news image

তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান

news image

তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান

news image

দেশ ও সমাজের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে

news image

মৌলভীবাজারে স্কুলভিত্তিক সিরাত প্রতিযোগিতা ‘আত-তা’লিম দ্য জুনিয়র চ্যাম্পিয়ন–সিজন ২’ অনুষ্ঠিত

news image

ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

news image

গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন

news image

টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার

news image

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা

news image

নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

news image

জনগণের কল্যাণে কাজ করতে হবে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে: খালেকুজ্জামান বাবলু

news image

পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় বড় মাদকবিরোধী অভিযান

news image

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক

news image

ফরিদপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তসহ ৩ জন গ্রেফতার

news image

নবীনগরের লাউর ফতেপুর গুচ্ছগ্রামে ২৭ বছর ধরে মানবেতর জীবন, দুর্ভোগে ১১০০ মানুষ

news image

আল-আরব বলো গানে সৌদি আরবের নাম পরিবর্তনের আহ্বান

news image

অসুস্থ সাংবাদিক আব্দুল করিম রিপনকে দেখতে গেলেন শ্রমিক দল নেতৃবৃন্দ

news image

পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, ছেলের ফাঁসির দাবিতে মানববন্ধন

news image

পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বাবুল আক্তারের

news image

পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে সরকার বিশেষ নজর দিচ্ছে: কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক

news image

ঘুমধুম সীমান্তের আমবাগানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

news image

হোয়াইক্যংয়ের মিনাবাজার আশ্রয়ণ প্রকল্পে মসজিদ নির্মাণে সহযোগিতা চান স্থানীয়রা

news image

চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, যুবকের ৬ মাসের কারাদণ্ড

news image

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও ফুটপাত দখলমুক্ত অভিযান

news image

অসুস্থ মানুষের সেবার স্বপ্ন পূরণের পথে তাকিয়া

news image

ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে

news image

নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা